স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

কারস্টেন-গিলেস্পির হাতেই বাবরদের দায়িত্ব

অবশেষে কারস্টেন-গিলেস্পিকে কোচের দায়িত্ব দিল পাকিস্তান। ছবি : সংগৃহীত
অবশেষে কারস্টেন-গিলেস্পিকে কোচের দায়িত্ব দিল পাকিস্তান। ছবি : সংগৃহীত

ভারত বিশ্বকাপে ভরাডুবির পর থেকেই নতুন কোচের সন্ধানে ছিল বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান। নতুন কোচের মধ্যে অনেকের নাম শোনা গেলেও বেশি গুঞ্জন ছিল ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেন ও সাবেক অজি ফাস্ট বোলার জেসন গিলেস্পিকে নিয়ে। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য কারস্টেন ও টেস্টের জন্য গিলেস্পিকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (২৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পিসিবি সভাপতি মহসিন নাকভি নতুন কোচদের দায়িত্ব ঘোষণা করেন। তবে তাদের দায়িত্ব পাওয়ার পরেও অন্তর্বর্তীকালীন কোচ আজহার মাহমুদ সব ফরম্যাটে সহকারী কোচ হিসেবেই থাকছেরন।

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের জন্য স্থায়ী কোনো কোচিং স্টাফ ছিল পাকিস্তান ক্রিকেটে। শেন ওয়াটসনসহ বিভিন্ন সময় জোরালোভাবে আরও কিছু নাম এলেও সেগুলো বাস্তবে রূপ নেয়নি। দেশটির গণমাধ্যমে গুঞ্জন ছিল, শাহিন-বাবরদের দায়িত্ব নিতে সম্মতি জানিয়েছেন ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কারস্টেন। রাজি ছিলেন গিলেস্পিও। অবশেষে তাদের কাঁধে দায়িত্ব অর্পিত হলো।

অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট ও ৯৭টি ওয়ানডে খেলা গিলেস্পি কিছুদিন আগে সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন। ২০১৪ ও ২০১৫ সালে কোচ হিসেবে ইয়র্কশায়ারকে টানা দুবার শিরোপা জিতিয়েছেন গিলেস্পি।

অন্যদিকে, ২০১১ সালে ভারতকে ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন কারস্টেন। দায়িত্ব নিয়ে এই প্রোটিয়া তারকা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে কতদূর যেতে পারেন, সেটাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন যে ৭ তারকা

দেশের শিক্ষাব্যবস্থা ৫৪ বছর ধরে রিভার্স গিয়ারে চলেছে: শিক্ষামন্ত্রী

বিশ্বকাপ জয়ের দৌড়ে শীর্ষে আর্জেন্টিনা, অপটার নতুন ভবিষ্যদ্বাণী

বগুড়ায় দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প

লাইনআপে বদল, দেড় বছর পর মঞ্চে আসছে অর্থহীন

তৈরি পোশাক খাতের দক্ষতা উন্নয়নে ইপিবির সঙ্গে ৩ প্রতিষ্ঠানের চুক্তি

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব 

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

১০

বজ্রপাতে সীমান্তে এক বিজিবি সদস্য আহত

১১

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারকা ফুটবলার

১২

মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়: শিশির মনির

১৩

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

১৪

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

১৫

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

১৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১৭

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

১৮

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

১৯

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

২০
X