স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:১৯ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বড় হারে সিরিজ শুরু জ্যোতিদের

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

সিরিজ শুরুর আগেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভারতের বিপক্ষে সিরিজকে সবচেয়ে ভালো সুযোগ হিসেবে দেখছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে সেই প্রস্তুতি ভালো হলো না জ্যোতিদের। ব্যাটিং ব্যর্থতায় হার দিয়েই ভারত সিরিজ শুরু করল টাইগ্রেসরা।

প্রথমে ব্যাটিংয়ে ভারত নারী দলকে দেড়শর আগেই আটকে দিয়েছিল বাংলাদেশ নারী দলের বোলাররা। সিলেটের ব্যাটিং সহায়ক উইকেটে লক্ষ্যটাও নাগালের মধ্যেই ছিল। তবে ব্যাটিং বিপর্যয়ে সেটি আর সম্ভব হয়ে উঠেনি। দলপতি জ্যোতির ফিফটিও ম্যাচে ফেরাতে পারেনি বাংলাদেশকে। এতে ৪৫ রানের হারে সিরিজ শুরু করল বাংলাদেশ।

রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইয়াস্তিকা ভাটিয়া। জবাবে খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ১০৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৫১ রান করেন জ্যোতি। এছাড়া মুর্শিদার ব্যাট থেকে আসে ১৩ রান।

১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাউন্ডারি হাঁকিয়ে শুরু করেন টাইগ্রেস ওপেনার দিলারা আক্তার। তবে এরপর আর তার ব্যাট থেকে কোনো বাউন্ডারি আসেনি। পরের বলেই তিনি ফিরেন সাজঘরে। বাংলাদেশের বিপর্যয় সেই থেকে শুরু। টাইগ্রেসদের আসা-যাওয়ার মিছিল এরপর আর থামেনি।

৩০ রান তুলতেই চার ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠায় ভারতের বোলাররা। শঙ্কা ছিল অলআউট হওয়ারও। তবে অধিনায়ক জ্যোতির হার না মানা ইনিংসে অলআউট হওয়া থেকে বাঁচে বাংলাদেশের নারীরা। শেষ পর্যন্ত তার ৫১ রানের ইনিংসে কোনোরকমে একশ পার করে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১০

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১১

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৬

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৭

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

২০
X