বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১২:৪৯ এএম
আপডেট : ২৪ মে ২০২৪, ১২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সিরিজ হারে বিশ্বকাপ প্রস্তুতি টাইগারদের

বাংলাদেশকে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
বাংলাদেশকে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

পঁচা শামুকেও পা কাঁটে! তাই কাটলো নাজমুল হোসেন শান্তর দলের।

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ আর যুক্তরাষ্ট্রের ১৯। ১০ ধাপ পিছিয়ে থাকা একটি দল শান্ত-হৃদয়দের হাতেকলমে শিখালো কিভাবে টি-টোয়েন্টি খেলতে হয়!

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মার্কিনীদের কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ দল। টানা দুই হারে সিরিজের সঙ্গে সঙ্গে মানও খোয়ালো শান্তর দল। এর আগে মঙ্গলবার (২১) সিরিজের প্রথম ম্যাচেও টাইগারদের হারিয়ে ছিলো যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৩ মে) হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৪৪ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে সব কটি উইকেট হারিয়ে ১৩৮ রান করে বাংলাদেশ। ২৫ মে শনিবার হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পাওয়ার চ্যালেঞ্জ টাইগারদের সামনে।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে, গোল্ডেন ডাক মারেন টাইগার কোচের প্রিয় শিষ্য সৌম্য সরকার (০)। লিটনের পরিবর্তে সুযোগ পাওয়া তানজিদ হাসান তামিমকে নিয়ে ছোট্ট জুটি (২২ বলে ২৯ রানের) গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

কিন্তু ব্যক্তিগত ১৯ রানে বোল্ড হন তামিম। তাওহীদ হৃদয়ের সঙ্গে ৪৮ রানের জুটিতে ম্যাচে ফেরার চেষ্টা করেন শান্ত। কিন্তু দুজনের অদ্ভুত ভুল বোঝাবুঝিতে রান আউট হন টাইগার দলপতি (৩৬)। এরপর হৃদয় (২৫), মাহমুদউল্লাহ রিয়াদ (৩) আর জকের আলী অনিক (৪), তানজিম হাসান সাকিব (০) দ্রুত বিদায় নিয়ে চাপে পড়ে বাংলাদেশ দল। সাকিবের ৩০ রান পরাজয়ের ব্যবধান কমিয়েছে মাত্র।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন যুক্তরাষ্ট্রের দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাঙ্ক প্যাটেল। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ওপেনিং জুটিতে ৪৪ রান তোলেন এই দুই ব্যাটার।

নিজের প্রথম ও ইনিংসের সপ্তম ওভারে টেইলর (৩১) এবং আন্দ্রিস গাউসকে (০) আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন রিশাদ হোসেন। তবে তা রুখে দেন জোন্স। অধিনায়ক প্যাটেলকে নিয়ে ৫৬ বলে ৬০ রানের জুটি গড়েন তিনি।

জোন্স ৩৫ ও প্যাটেল ৪২ রানে আউট হন। মোস্তাফিজ, শরীফুল ও রিশাদ নেন ২টি করে উইকেট। বল হাতে নিষ্প্রভ ছিলেন অভিজ্ঞ সাকিব। ৪ ওভারে ৩৫ রানে উইকেট শূন্য থাকেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১০

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

১১

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১২

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১৩

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১৪

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৫

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৬

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৭

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৮

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৯

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

২০
X