স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০১:০১ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিনকে নিয়ে বিসিবির সুখবর

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। মার্কিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চূড়ান্তভাবে অব ফর্মে টিম টাইগার্স। তাই শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস তলানিতে গিয়ে ঠেকেছে। এ ছাড়া দলের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলামের ইনজুরি দলকে আরও বিপদে ফেলেছে। এ রকম অবস্থায় অবশ্য নাজমুল হোসেন শান্তর দল একটি সুসংবাদ পেয়েছে।

আগামী শনিবারে (৮ জুন) ভোরে লঙ্কানদের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ম্যাচটিতে পাওয়া যাবে না দলের অন্যতম সেরা ভরসা পেসার শরিফুল ইসলামকে। তবে শরিফুল না খেললেও বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে বাংলাদেশের অন্যতম সেরা বোলার তাসকিন আহমেদকে।

ঢাকার এই পেসার বিশ্বকাপের দল ঘোষণার আগে থেকেই ইনজুরিতে। তবে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়ো এই পেসার দ্রুত সেরে উঠবে এই প্রত্যাশায় তাসকিনকে নিয়েই বিশ্বকাপের দল দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ এবং ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে না থাকলেও বাংলাদেশের সহ-অধিনায়ক তাসকিন আহমেদকে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাওয়া যাবে।

লঙ্কানদের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার (৩ জুন) তাসকিন বোলিং অনুশীলন করেন। পরে ঢাকার এই পেসারের সর্বশেষ অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির ফিজিও বায়েজিদ ইসলাম। যেখানে তিনি জানিয়েছেন, ৫ জুন থেকে পুরোদমে বোলিং শুরু করবেন তাসকিন।

সোমবার সাংবাদিকদের বিসিবি ফিজিও বায়েজিদ বলেন, ‘তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তার পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কিনা। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।’

তবে প্রথম ম্যাচের আগেই তাসকিন সেরে উঠবে বলে আশাবাদী তিনি। তার প্রত্যাশা শ্রীলঙ্কা ম্যাচের আগেই শতভাগ ফিট তাসকিনকে পাওয়া যাবে। বায়েজিদ বলেন, ‘তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।’

তবে তাসকিন ফিরলেও ভারতের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আরেক পেসার শরিফুল ইসলাম চোটে পড়েন। মারাত্মক এই চোটের পর তার হাতে ৬ সেলাইও পড়ে। মূলত এই ইনজুরিই লঙ্কানদের বিপক্ষে শরিফুলকে খেলতে দিবে না । এখন দেখার বিষয় বিশ্বকাপের পরবর্তী ম্যাচেগুলোতে তাকে পাওয়া যায় কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে ইরানে বিমান হামলা

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

১০

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

১২

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

১৩

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

১৪

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

১৫

মাঝ রাতে সন্তানদের চিৎকারে ঘরে মিলল গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত দেহ

১৬

কমতে শুরু করেছে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা 

১৭

সিলেট থেকে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ

১৮

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

১৯

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন

২০
X