স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৮:৩৮ এএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগেই ছিটকে গেলেন শরিফুল

শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত
শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে দলের সময়টা ভালো যাচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করা টিম টাইগার্স নিজেদের শেষ পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের চারটিতেই হেরেছে। চুড়ান্ত অফ ফর্মে থাকা বাংলাদেশ দলের তাই এখন দরকার অনুপ্রেরণা। এমন অবস্থায় অবশ্য অনুপ্রেরণার জায়গায় বাংলাদেশ দল পেল আরো বড় দুঃসংবাদ।

আগামী ৮ জুন ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশ দলের। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচে স্বাভাভিকভাবেই পূর্ণ শক্তির দল মাঠে চাইবে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তবে তার সেই চাওয়া পূরণ হচ্ছে না। বাংলাদেশের বোলিং অ্যাটাকের প্রধান অস্ত্র শরিফুল ইসলাম ছিটকে গেছেন লঙ্কানদের বিপক্ষে ম্যাচ থেকে। এমনকি তা নিশ্চিত করেছেন দলের ফিজিও বায়েজিদ ইসলাম।

এর আগে শনিবার (৬ জুন) ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান শরিফুল। যার ফলে ৬ সেলাই পড়ে তার হাতে। তখনই সংশয় দেখা দেয় শরিফুলকে প্রথম ম্যাচে পাওয়া নেই। অবশেষে সেটিই সত্যি হলো। ভারতের বিপক্ষে ম্যাচের ইনজুরিই ছিটকে ফেলেছে শরিফুলকে।

তবে শরিফুলকে প্রথম ম্যাচে না পাওয়া গেলেও পরের দিকের ম্যাচগুলোতে পেতে চায় বাংলাদেশ দল। তবে যদি ইনজুরি তাকে খেলতে না দেয় সেক্ষেত্রে হাসান মাহমুদকে যুক্ত করা হতে পারে ১৫ জনের স্কোয়াডে।

শেস কয়েক বছরে শরিফুল নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা পেসার। পাওয়ারপ্লেতে উইকেট তুলে নিতে বাংলাদেশ দলের মূল ভরসাই তিনি। তাই স্বাভাবিক ভাবেই তার অনুপস্থিতি চিন্তায় ফেলবে দলকে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও শরিফুলের মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত নন।

অন্যদিকে সোমবার (৩ জুন) ডালাসে বোলিং অনুশীলন করেছেন বাংলাদেশের আরেক চোটে পড়া বোলার তাসকিন। টাইগারদের আশা লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১০

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১১

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১২

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৩

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৪

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৬

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৭

ভলিবলের কামাল আর নেই

১৮

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

১৯

ঢাকায় কুয়াশা পড়া নিয়ে আবহাওয়ার পূর্বাভাস

২০
X