স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১১:১৭ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ১২:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ব্যাট হাতে সাকিব যেন বললেন, ‘ফুরিয়ে যাইনি’

বাউন্সারে হুক শট খেলছেন সাকিব। ছবি : সংগৃহীত
বাউন্সারে হুক শট খেলছেন সাকিব। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান জানতেন পারফরম্যান্স করেই দিতে হবে সকল সমালোচনার জবাব। লম্বা ক্যারিয়ারে এর আগে অনেকবার এভাবেই দিয়েছেন সমালোচনা সকল জবাব। এবারও তার ব্যতিক্রম নয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন তিনি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দৃষ্টিকটুভাবে আউট হয়ে সমালোচিত হন বেশি। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর থেকে নেমে যান পাঁচে। পারফর্ম করতে না পারলে তাকে অবসরে যাওয়ার পরামর্শ দেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৩ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে এসে ব্যাটিংয়ে ধীরে সুস্থে ব্যাটিং শুরু করেন সাকিব।

কিংসটাউনে ১০ বছর পর হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। এমন কী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচও হয়নি এখানে। এই উইকেটে শুরুতে ব্যাটিং করা কিছুটা কঠিন। প্রথম ৮ বলে কোনো রান করতে পারেননি তানজিদ হাসান তামিম। পরে ২৬ বলে ৩৫ করে আউট হন তিনি।

সাকিবও প্রথম ৭ বলে পেয়েছিলেন ৭ রান। আর মাহমুদউল্লাহ রিয়াদ প্রথম ৭ রান তুলতে খরচ করেছিলেন ১৩ বল। সেখানে সাকিব খেললেন দুর্দান্ত এক ইনিংস। সাত বাউন্ডারিতে ৩৮ বলে তুলেন নেন ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক।

২০ ইনিংস পর পেলেন অর্ধশতকের দেখা। সবশেষে অর্ধশতক করেছিলেন ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে বাঁহাতি এই ব্যাটার খেলেছিলেন ৬৮ রানের ইনিংস।

এরপরই নিষ্প্রভ হয়ে যান সাকিব। ১৯ ইনিংসে দেখা পাননি কোনো অর্ধশতক। ২০২২ সালের অক্টোবরের পর থেকে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছিলেন মাত্র ৯বার। সবশেষ ৭ টি-টোয়েন্টিতে তার রান ছিল ৬৯।

একটা জায়গা স্বস্তি ছিল তার। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তার পরিসংখ্যান ঈর্ষান্বিত। ডাচদের বিপক্ষে বিশ্বকাপের এই ম্যাচের আগে, ৭ ইনিংসে ২১৩ রান করেছেন তিনি। গড় ৩৫.৫০। কমপক্ষ ৫ ম্যাচ খেলা ভেন্যুর মধ্যে সাকিবের স্ট্রাইক রেট ওয়েস্ট ইন্ডিজেই সবচেয়ে বেশি।

সেই ক্যারিবীয় দ্বীপেই ফিরে পেলেন নিজেকে। ৪৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন তিনি। বাউন্ডারি হাঁকান ৯টি। মজা বিষয় হচ্ছে ৬৪ রানের ইনিংসে ছক্কা নেই একটিও, যা অনেকটা তার স্বভাব বিরুদ্ধ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে হলে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ম্যাচ দুটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ডাচদের বিপক্ষে জয় পেলে ১৭ বছর পর সুপার এইটে খেলার সম্ভাবনা বেড়ে যাবে বাংলাদেশের।

এ জন্য সাকিবের ব্যাটের দিকে তাকিয়ে ছিল পুরো দেশ। সেটাই করলেন তিনি। যা তিনি করেছেন আগেও। বাজে সময় পেছনে ফেলে ব্যাট হাতে দিলেন সমালোচকদের মোক্ষম জবাব। প্রমাণ করলেন তিনি এখনও ফুরিয়ে জাননি। এবার বল হাতে ঝলক দেখানোর পালা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে প্লাবিত লোহাগড়া, পানিবন্দি ৩০ হাজারের বেশি

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮

দেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের আভাস

স্ত্রীকে হত্যার পর প্রমাণ হিসেবে প্রেমিকাকে ছবি পাঠালেন ভারতীয় প্রকৌশলী

হরমুজ প্রণালি: মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে বৈশ্বিক অর্থনীতির নতুন সংকট

১৬শ কোটি টাকার ব্যবসার লক্ষ্য ‘মোয়ানা’র

হাঁটুপানিতে নেমে বন্যাদুর্গতদের পাশে জামায়াত আমির

মাদককাণ্ডে যুবদল নেতাকে অব্যাহতি

৮ কোটি টাকার ড্রেনেও মিলছে না সুফল

পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, সাগরে সতর্কসংকেত

১০

নতুন ২ নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

১১

রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৬

১২

সাজেক থেকে ফিরলেন আটকে পড়া সব পর্যটক

১৩

মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ 

১৪

শিল্প শক্তিশালী হলেই শক্তিশালী হবে অর্থনীতি: অর্থমন্ত্রী

১৫

মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দি ৭ হাজার মানুষ

১৬

নয় শিক্ষক দিয়ে চলছে ৯ শতাধিক শিক্ষার্থীর পাঠদান

১৭

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

১৮

ইসলামী ব্যাংকের অস্থিরতার ঢেউ শরিয়াহ্ ব্যাংকে

১৯

ড্রেন হয়েছে, দুর্ভোগ কমেনি- সামান্য বৃষ্টিতেই ডুবছে খুলনা

২০
X