স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ১০:৪৫ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ১১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড রান তাড়ায় সাজঘরে লিটন

লিটন দাস। ছবি : সংগৃহীত
লিটন দাস। ছবি : সংগৃহীত

জিততে হলে গড়তে হবে রেকর্ড। আগে ব্যাট করে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ভারত। রোহিতদের দেওয়া ১৯৭ রানের টার্গেটে আবারও ওপেনিং জুটির পরিবর্তন আনে বাংলাদেশ।

আগের দুই ম্যাচে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে এবার তানজিদের সঙ্গী লিটন দাস। চলতি আসরের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি (৩৫) গড়ে আউট হয়ে যান লিটন (১৩)।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ ওয়ানের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ার অর্ধশতকে ৫ উইকেটে ১৯৬ রান করে রোহিত শর্মা দল।

শনিবার (২২ জুন) টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে রোহিতকে আউট করে বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে অর্ধশতক উইকেটের মালিক হন সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসা বাংলাদেশের অলরাউন্ডারের প্রথম ওভারে ১৫ রান তোলেন ভারতীয় দুই ওপেনার।

তবে নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ভারতীয় অধিনায়ককে (১১ বলে ২৩ রান) সাজঘরে ফেরান সাকিব। মিড অফে ডানহাতি এই ব্যাটারের ক্যাচ লুফে নেন জাকের আলী অনিক।

চলতি আসরের গ্রুপ পর্ব থেকে ফর্মহীন বিরাট কোহলি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ৩ ছক্কায় ২৮ বলে ৩৭ রান করেন তিনি।

এরপর প্রথম বলে ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব (৬)। কিন্তু পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। তিন বলে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে ভারত।

তবে বাংলাদেশের বোলারদের উপর পাল্টা-আক্রমণ চালান ঋষভ পান্ত। তবে ব্যক্তিগত ৩৬ রানে (২৪ বলে) ভারতীয় উইকেটকিপারকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। তবে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে সচল রাখেন ভারতের রানের চাকা। দুবেকে বোল্ড করেন রিশাদ। তিনিও ২৪ বলে ৩৬ রান করেছিলেন। শেষ দিকে হার্দিকের ২৭ বলে ৫০ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় ভারত। শেষ ৫ ওভারে ৬২ রান দিয়েছেন বাংলাদেশের বোলাররা। পুরোপুরি ছন্দহীন ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন কাটার মাস্টার। তানজিম ও রিশাদ নেন দুটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X