স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১১:৪৫ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশবাসীর কাছে নবি-রশিদের ক্ষমা প্রার্থনা 

খেলার পর মাঠ ছাড়ছেন আফগান ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
খেলার পর মাঠ ছাড়ছেন আফগান ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

সুপার এইটে বৃষ্টি আইনে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান।

এতে উৎসবের নগরীতে পরিণত হয় যুদ্ধবিধ্বস্ত কাবুল-কান্দাহারসহ পুরো আফগানিস্তান। রাস্তায় নেমে উৎসব করেন দেশটির জনগণ।

রশিদ খান-মোহাম্মদ নবিরা স্বপ্ন দেখছিলেন আরো বড় কিছুর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল খেলা দেখতে দেশটির বিভিন্ন স্থানে বসানো হয় বড় পর্দার। স্বপ্ন আশা আর আফগান ক্রিকেটারদের প্রতি ভরসা নিয়ে বসেছিলেন প্রথম সেমিফাইনাল দেখতে।

কিন্তু সেই আশায় গুড়ে বালি। পটিয়াদের বিরুদ্ধেই কোনো প্রতিরোধ করতে পারেনি আফগানরা। নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ৫৬ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান।

এমনকি আইসিসির বৈশ্বিক আসরের নক আউট পর্বে সর্বনিম্ন রানের রেকর্ড এটি। লজ্জাজনক এমন হারের পর হতাশ আফগান ক্রিকেটাররা।

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে শক্তিশালী হয়ে ফিরে আসার কথা বলেছেন দলটির অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ নবি ও অধিনায়ক রশিদ খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোহাম্মদ নবি লিখেছেন, ‘বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। এমন ফলাফলের জন্য আমরা দুঃখিত। বিশ্বাস করি আমরা আবার শক্তিশালী হয়ে ফিরে আসতে পারব। আফগানিস্তান জিন্দাবাদ।’

ক্ষমাপ্রার্থনা করে রশিদ লিখেছেন, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের মনে থাকবে। দলের প্রত্যেকে প্রতিটি ম্যাচে যেভাবে লড়াই করেছে, তা অত্যন্ত প্রশংসার। দলের এ পারফরম্যান্সে আমি গর্বিত। এখান থেকে আমরা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আগামী দিনে আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। যারা আমাদের ভরসা, বিশ্বাস করেছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১০

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১১

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১২

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৩

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৪

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৬

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৭

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৮

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৯

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

২০
X