স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালেও কি থাকবে বৃষ্টির বাগড়া?

ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল। প্রতীকী ছবি
ভারত-দক্ষিণ আফ্রিকার ফাইনাল। প্রতীকী ছবি

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। আর এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জয়ের মঞ্চে ভারত।

শনিবার (২৯ জুন) বার্বাডোজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনাল। এবারের বিশ্বকাপে বেশ কয়েকবার বাগড়া দিয়েছে বৃষ্টি।

এমন কী ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনালে ছিল বৃষ্টির বাঁধা। এখন প্রশ্ন হচ্ছে ফাইনালেও কি বাগড়া দেবে বৃষ্টি?

ফাইনাল খেলতে গায়ানা থেকে বার্বাডোজে এসেছে ভারতীয় দল। কিন্তু এরপরও স্বস্তিতে নেই রোহিত শর্মারা। কারণ সেখানেও হচ্ছে বৃষ্টি।

ফাইনালের দিন বার্বাডোজে শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ফাইনালের দিন শনিবার ম্যাচ চলাকালে আকাশ মেঘলা থাকবে।

ম্যাচের দিন বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৪৭ শতাংশ। ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, সে সময় পূর্ব দিক থেকে প্রতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে বাতাস বইবে। বৃষ্টি হতে পারে ৩ মিলিমিটার।

বাতাসে আদ্রতা থাকবে ৭৮ শতাংশ। আর তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে কিছুটা কমবে তাপমাত্রা। কমে আসবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও। পূর্বাভাস বলছে ৪১ শতাংশে নেমে আসবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

তবে সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা বেড়ে হবে ৬৬ শতাংশ। বাড়বে আর্দ্রতাও। যদিও খুব বেশি হলে ম্যাচ চলবে দুপুর পর্যন্ত। তাই সন্ধ্যার বৃষ্টি কোনো প্রভাব ফেলবে না বিশ্বকাপের ফাইনালে।

প্রথম সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে ভারত।

ফাইনালের ভেন্যু বার্বাডোজে পৌঁছে গেছে দুইদল। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনালে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুদলই অপরাজিতভাবে এসেছে ফাইনালে।

ফলে যে দলই জিতবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X