স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৪:১৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মেসিদের জয়ে বাংলাদেশে উৎসব, আর্জেন্টাইন গণমাধ্যমে ব্যাপক প্রচার

আর্জেন্টাইন গণমাধ্যমে প্রচার হওয়া বাংলাদেশের উৎসব। ছবি : সংগৃহীত
আর্জেন্টাইন গণমাধ্যমে প্রচার হওয়া বাংলাদেশের উৎসব। ছবি : সংগৃহীত

বহুদূরে, তবুও দূরে নয়! ভৌগোলিকভাবে দুই ভিন্ন মহাদেশে হলেও বাংলাদেশ-আর্জেন্টিনাকে এক করেছে ফুটবল। লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজের সাফল্যে আর্জেন্টাইনদের মতো উল্লাসে মাতে বাংলাদেশের ভক্তরাও।

কাতার বিশ্বকাপে ব্যাপাকভাবে তা ছড়িয়ে পড়ে। এমনকি কাতার বিশ্বকাপ ফাইনাল কাভার করে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার সাংবাদিকরাও।

সোমবার (১৫ জুলাই) সকালে কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম কোপা আমেরিকার শিরোপা উৎসব করে আর্জেন্টিনা।

আর্জেন্টাইনদের মতো উৎসবে মেতে ওঠে বাংলাদেশের মেসি-ডি মারিয়াদের ভক্তরাও। আর এ উৎসব বেশ ব্যাপকভাবে প্রচার করছে আর্জেন্টাইন গণমাধম্যগুলো।

আর্জেন্টিনার বহুল প্রচলিত গণমাধ্যম ক্লারিন তাদের প্রতিবেদনের শিরোনাম করেছেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের শিরোপা জয়ে সেই দূরবর্তী বাংলাদেশে চলছে উৎসব।’

প্রতিবেদনের শুরুতে বলা হয় বাংলাদেশ আর্জেন্টিনা থেকে অনেক দূরের একটি দেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সকালটি শুরু হয় আর্জেন্টিনার রেকর্ড শিরোপা জয়ের উল্লাস দিয়ে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, মেসিদের কোপা জয়ের পর দেশে আর্জেন্টাইন ভক্তদের উদযাপনের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় মেসি-ডি মারিয়াদের সঙ্গে তারাও শিরোপা উৎসব করেছেন।

প্রতিবেদনটিতে দাবি করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত ড্যাফডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের। লাউতারো মার্তিনেজের গোলের পর উল্লাসে মেতে ওঠার ফুটেজ রয়েছে ভিডিওটিতে।

একটি বিশাল পর্দা টানিয়ে দেখা হয় আর্জেন্টিনার ফাইনাল। সে সময় তাদের মধ্যে অনেকের গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি ও হাতে পতাকা। গোলের পর মেসি ভক্তরা উন্মাদনায় মেতে ওঠেন। একে অপরের সঙ্গে আলিঙ্গন করতে থাকেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

প্রতিবেদনটির শেষ দিকে বলা হয়, দূরবর্তী দেশ হয়েও আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি তাদের নিখুঁত ভালোবাসা নতুন নয়। এ ভালোবাসা, এ অনুভূতি তৈরি হয়েছে ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে মেক্সিকো বিশ্বকাপ জয়ের পর।

২০২২ সালে কাতার বিশ্বকাপে তা আরও গভীর হয়। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা জানতে পারেন আর্জেন্টাইনরাও। এতে বহু বছর ধরে জমে থাকা দ্বিপাক্ষিক সম্পর্কের নবজাগরণকে অনুপ্রাণিত করে।

একেবারে শেষ দিকে এমিলিয়ানো মার্তিনেজের বাংলাদেশ সফরের কথাও তুলে ধরা হয়। বলা হয়, ২০২৩ সালের জুলাইয়ে আমস্টারডাম থেকে বেশ কয়েকটি প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ সফরে যান দিবু।

সেখানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে প্রায় ২০০ ভক্তের সঙ্গে আলাপও করেন আর্জেন্টাইন গোলকিপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X