স্পোটর্স ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৩:২৯ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড শিরোপার সঙ্গে আর যা জিতেছে আর্জেন্টাইনরা

রেকর্ড ১৬তম শিরোপা উৎসব আর্জেন্টাইনদের। ছবি : সংগৃহীত
রেকর্ড ১৬তম শিরোপা উৎসব আর্জেন্টাইনদের। ছবি : সংগৃহীত

কোপা আমেরিকার ফাইনালের রাতটি ছিল নাটকীয়তা ভরা। টিকিটবিহীন দর্শকদের গ্যালারিতে প্রবেশের চেষ্টা করলে শুরু হয় বিশৃঙ্খলা। এতে ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের ৮২ মিনিট পরে।

এরপর ম্যাচের মাঝ পথে লিওনেল মেসির মাঠ ছেড়ে যাওয়া। ম্যাচের শেষ দিকে লাউতারো মার্তিনেজের গোলের কলম্বিয়াকে হারিয়ে টানা দুবারের মতো শিরোপা উৎসব আর্জেন্টিনার।

এতে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ৪৮তম আসরের মধ্যে সর্বোচ্চ ১৬টি শিরোপা জিতেছে আর্জেন্টিনা। লাতিন মহাদেশীয় এই টুর্নামেন্টের ইতিহাসে আলবিসেলেস্তাদের উপরে আর কোনো দেশ নেই। গত আসর জিতে উরুগুয়ের সঙ্গে সমান ১৫ শিরোপার ভাগিদার ছিল মেসিরা।

স্পেনের পর বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা ৩টি বড় শিরোপার জয়ের রেকর্ডও আর্জেন্টিনার দল দলে। ২০২১ সালে কোপা জয়ের ২০২২ সালে কাতারে জেতে ফিফা বিশ্বকাপের শিরোপা। ২০২৪ সালে আবারও জিতল কোপা আমেরিকা। পূরণ হয়েছে অবিস্মরণীয় চক্রে ‘ট্রিপল ক্রাউন বা ত্রিমুকুট।’

১৯৯১ ও ১৯৯৩ সালের পর কোপার আমেরিকার টানা দুই শিরোপা জিতল আলবিসেলেস্তারা। টানা ২৮ বছর শিরোপা স্বাদ না পাওয়া আর্জেন্টিনা গত চার বছরে জিতেছে তিনটি বড় ট্রফি। মাঝে ২০২২ সালে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে জিতেছিল ফিনালেসিমা।

আগের অবসরের ঘোষণা দিয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কোচের অনুরোধও তাকে আটকে রাখতে পারল না। গত বছরে আর্জেন্টাইনদের সবগুলো সাফল্যের সাক্ষী হয়ে বিদায় নিলেন তিনি।

১৬তম রেকর্ড শিরোপা পাশাপাশি দুটি ব্যক্তিগত পুরস্কার গেছে আর্জেন্টাইন শিবিরে। টানা তৃতীয়বারের মতো বড় টুর্নামেন্টে সেরা গোলকিপারের পুরস্কার জিতলেন এমিলিয়ানো মার্তিনেজ।

বিশ্বের প্রাচীনতম মহাদেশীয় প্রতিযোগিতার ৫ ম্যাচে কোনো গোল হজম করেননি তিনি। একমাত্র গোলটি হজম করেন ইকুয়েডরের বিপক্ষে শেষ দিকে। তবে টাইব্রেকে অ্যাঞ্জেল মেনা এবং অ্যালান মিন্ডার শট রুখে দিয়ে বনে যান ম্যাচের নায়ক।

এর আগে ২০২১ সালে কোপা এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার জিতেছিলেন আর্জেন্টাইন গোলকিপার।

৫ গোল কর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন লাউতারো মার্তিনেজ। প্রায় প্রতি ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেন তিনি। এতে জেতেন গোল্ডেন বুট।

টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জেতেন কলম্বিয়ার অধিনায়ক হামেস রদ্রিগেজ। কোপার এই আসরে কলম্বিয়ার ১২ গোলের মধ্যে ৬টিই সহায়তা করেছেন তিনি। নিজেও করেন এক গোল।

এ ছাড়া ফেয়ার প্লে ট্রফি জিতেছে কোপা আমেরিকার রানার্স আপ কলম্বিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১০

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১১

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৩

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৬

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৭

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৮

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৯

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

২০
X