স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সতীর্থদের মধ্যে তর্কাতর্কিকে ভালো চোখে দেখেন ম্যানইউ কোচ

হইলুন্দ ও দিয়ালোর মধ্যকার তর্ককে ভালোচোখে দেখছেন আমোরিম। ছবি : সংগৃহীত
হইলুন্দ ও দিয়ালোর মধ্যকার তর্ককে ভালোচোখে দেখছেন আমোরিম। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম মনে করেন, মাঠে ম্যানইউর দুই ফুটবলার রাসমুস হইলুন্দ এবং আমাদ দিয়ালোদের মধ্যে সংঘর্ষই দলের জন্য ইতিবাচক। উয়েফা ইউরোপা লিগে ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই এই দুই খেলোয়াড়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

বৃহস্পতিবারের (১২ ডিসেম্বর) ম্যাচে হইলুন্দের জয়সূচক গোলের পরও তিনি ছিলেন অসন্তুষ্ট। শেষ মুহূর্তে বল না দেওয়ায় আমাদ দিয়ালোর ওপর রেগে যান হইলুন্দ। ম্যাচের শেষ বাঁশির পরই তিনি আমাদের সঙ্গে এই নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। তবে কোচ আমোরিম এ ঘটনাকে নেতিবাচকভাবে দেখছেন না, বরং এটিকে দলের আবেগ এবং প্রতিযোগিতামূলক মনোভাবের নিদর্শন বলেই মনে করছেন।

এই বিষয়ে আমোরিম বলেন, ‘আমার কাছে এটি একদম পারফেক্ট। আমাদের ভেতরে আবেগ থাকা উচিত। পরিবারের মতোই যদি নিজেদের মধ্যে ঝগড়া করি, সেটাই ভালো লক্ষণ। এটা খুবই ইতিবাচক। আমরা যখন কিছু অনুভব করি, তখনই এমনটা হয়।’

তিনি আরও যোগ করেন, ‘যখন আপনি কোনো কিছুর পরোয়া করেন না, তখন আপনি কোনো প্রতিক্রিয়া দেখান না। কিন্তু যখন আপনি কিছু নিয়ে চিন্তা করেন, তখনই আপনি আপনার ভাই, বাবা-মা বা দলের সতীর্থের সঙ্গে তর্ক করেন। এটি খুব স্বাভাবিক, স্বাস্থ্যকর এবং ইতিবাচক বিষয়। আমি আমার খেলোয়াড়দের এবং অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে পরিস্থিতি সামলাতে দিয়েছিলাম। যদি মনে হয় বিষয়টি অতিরিক্ত হয়ে যাচ্ছে, তখন আমি নিজে হস্তক্ষেপ করব। তবে এটি তাদের নিজস্ব জায়গা। তারা আলোচনা করবে, তর্ক করবে এবং এটিই দলের জন্য জরুরি।’

মাঝে মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা যথেষ্ট চেষ্টা করেন না এবং নিজেদের কোচকে সমস্যায় ফেলে দেন। তবে হইলুন্দ-আমাদের এই তর্কে মনে হচ্ছে দলটির মানসিকতা পরিবর্তন হচ্ছে। রুবেন আমোরিমের অধীনে ইউনাইটেডের এই লড়াকু মনোভাব নতুন দিক নির্দেশ করছে, যদিও এখনো আমোরিমের সময়ের শুরু মাত্র।

ইউরোপা লিগে নিজেদের অবস্থান শক্তিশালী করার পর এবার ইউনাইটেডের পরবর্তী চ্যালেঞ্জ ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ। রোববারের সেই গুরুত্বপূর্ণ ডার্বিতে দুই দলেরই নজর থাকবে জয়ের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘ঝড়’

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১০

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১১

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১২

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৩

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৪

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

১৫

জেনে নিন আজ ভরিতে সোনার দাম কত

১৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

১৭

অন্যের জামিনের ঠিকানা ব্যবহার করে পালালেন হত্যা মামলার আসামি

১৮

ভলিবলের কামাল আর নেই

১৯

জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক, থানায় জিডি

২০
X