স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ইন্দোনেশিয়াকে থামিয়ে দিলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার (৩১ মে) সেই সিরিজের প্রথম ম্যাচে ৩৯ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ইন্দোনেশিয়াকে ০-০ গোলে রুখে দিয়েছে ঋতুপর্ণা-মনিকারা।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ইন্দোনেশিয়ার অবস্থান ৯৪তম, আর বাংলাদেশের ১৩৩। এত বিশাল ব্যবধান থাকা সত্ত্বেও জর্ডানের মাটিতে এমন ফল নিঃসন্দেহে আশাব্যঞ্জক। বিশেষ করে যখন দলটিতে রয়েছেন সদ্য ফেরা বিদ্রোহী সিনিয়র ফুটবলাররা, যাদের নিয়ে গত কয়েক মাস ধরেই চলছিল নানা জটিলতা।

জর্ডানে অনুষ্ঠিত এই ম্যাচ বাংলাদেশে সরাসরি সম্প্রচার হয়নি। কোনো লাইভ স্ট্রিমিংও ছিল না। তবে ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেওয়া বার্তায় স্পষ্ট, কোচ পিটার বাটলার সন্তুষ্ট দলের পারফরম্যান্সে।

তিনি বলেন, ‘ঋতু, মনিকা, মারিয়া—তাদের পারফরম্যান্স ছিল অসাধারণ। আমরা কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছি। সবচেয়ে খুশি হয়েছি দলীয় শৃঙ্খলা, আচরণ ও কমিটমেন্ট দেখে।’

বিদ্রোহের অভিযোগে ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাত সফরে ছিলেন না ১৮ জন সিনিয়র ফুটবলার। সেই সিরিজে বাংলাদেশ দুটি ম্যাচেই হেরেছিল। এবার সেই অভিজ্ঞদের ফেরা বদলে দিয়েছে দলের চেহারা। শামসুন্নাহার, মনিকা, ঋতুপর্ণা—এই ফুটবলারদের উপস্থিতি দলকে দিয়েছে অভিজ্ঞতার শক্তি, মাঠে এসেছে ভারসাম্য।

পিটার বাটলার বাস্তবতা স্বীকার করে বলেন, ‘আমাদের মেয়েরা সপ্তাহে সপ্তাহে ম্যাচ খেলার সুযোগ পায় না। ইন্দোনেশিয়ার মতো পেশাদার লিগও নেই আমাদের। ওদের অনেক খেলোয়াড় বিশ্বের বিভিন্ন ক্লাবে খেলে, অনেকে আবার ন্যাচারালাইজড। এই ব্যবধান পেরিয়েই আজকের লড়াইটা হয়েছে প্রশংসনীয়।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩ জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে। এই দুটি ম্যাচই জুনের তৃতীয় সপ্তাহে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।

তবে গুরুত্বপূর্ণ এই প্রস্তুতিমূলক সিরিজেও দলে জায়গা হয়নি দেশের সবচেয়ে অভিজ্ঞ ফরোয়ার্ড সাবিনা খাতুনের। এ নিয়ে কোনো মন্তব্য না করলেও বিষয়টি দল নির্বাচনের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে।

তবু আজকের ফল প্রমাণ করল—উঠে দাঁড়াতে জানে এই দল। অভ্যন্তরীণ সংকটের পরও মাঠে তাদের একটাই উত্তর—লড়াই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X