স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক বিরতির আগে দুর্দান্ত মেসি, মায়ামির হয়ে জোড়া গোল

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা স্কোয়াডে ফিরলেন মেসি আর সেই ফেরাটাও হলো রীতিমতো ঝড় তুলে! লিওনেল মেসি যেন আর্জেন্টিনার জার্সিতে ফেরার আগেই এক মহড়া দিলেন ইন্টার মায়ামির হয়ে। কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে তিনি করলেন জোড়া গোল, সঙ্গে দুইটি চোখধাঁধানো অ্যাসিস্ট — পুরো রাতটাই রাঙালেন রোসারিওর রাজপুত্র।

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। ১৩তম মিনিটে তার অসাধারণ এক থ্রু পাসেই গোলের খাতা খুলে দেন তরুণ তাদেও আলেন্দে। প্রতিপক্ষ গোলরক্ষকের সামনে একা গিয়ে দুর্দান্ত এক ক্রস শটে এগিয়ে দেন দলকে।

মাত্র দুই মিনিট পরেই গোলদাতার তালিকায় নিজের নাম লেখান মেসি। প্রতিপক্ষ গোলরক্ষক পজিশনে ভুল করলে সুযোগ নেন ‘লা পুলগা’ — বুদ্ধিদীপ্ত শটে বল জালে জড়ান, যদিও গোলরক্ষক হাত লাগালেও ঠেকাতে পারেননি।

২৪তম মিনিটে আসে সেই মুহূর্ত — সার্জিও বুসকেতসের রাজকীয় পাসে দারুণভাবে প্রতিপক্ষ ডিফেন্স চিরে ঢুকে পড়েন মেসি, আর ঠাণ্ডা মাথায় এক চিপ শটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন। এই নিয়ে টানা দুই ম্যাচে জোড়া গোল করলেন তিনি, আগেরটিও ছিল মন্ট্রিয়লের বিপক্ষে।

ম্যাচে পরে আরও একটি অ্যাসিস্ট যোগ হয় তার ঝুলিতে। ৪-১ অবস্থায় তিনি দুর্দান্ত এক পাসে ফ্যাব্রিস পিকল্টকে বাড়তি দৌড়ে গোলের সুযোগ করে দেন, যেটি ম্যাচের পঞ্চম গোল হিসেবে যোগ হয়।

এই পারফরম্যান্সের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১০-এ। একই সঙ্গে পেশাদার ক্যারিয়ারে তাঁর গোলসংখ্যা হলো ৮৬৫। সর্বশেষ পাঁচ ম্যাচে তিনি পাঁচটি গোল করেছেন — যার মধ্যে ফিলাডেলফিয়ার বিপক্ষে এক ক্লাসিক ফিনিশে ড্র বাঁচান মায়ামিকে।

সবচেয়ে বড় কথা, এবার তিনি সম্পূর্ণ ফিট। আগেরবার ইনজুরির কারণে আর্জেন্টিনার স্কোয়াডে ছিলেন না, তবে এবার আর কোনো বাধা নেই। আগামী ৫ জুন সান্তিয়াগোতে চিলির বিপক্ষে এবং ১০ জুন মনুমেন্টালে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচে আর্জেন্টিনার মূল দলে থাকছেন তিনি।

ফিরছেন তিনি — রাজার মতো, গোলের সিংহাসন চেপেই!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১২

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৩

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৪

১১ রানে হারল বাংলাদেশ

১৫

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৬

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৭

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৮

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৯

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২০
X