স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার ‘বাজপাখিকে’ দলে টানতে মরিয়া ম্যানইউ

রেড ডেভিলসদের হয়ে খেলতে দেখা যেতে পারে এমি মার্তিনেজকে। ছবি : সংগৃহীত
রেড ডেভিলসদের হয়ে খেলতে দেখা যেতে পারে এমি মার্তিনেজকে। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের গত মৌসুমটা একেবারেই ভালো যায়নি। তার জন্য অনেকাংশে দায়ী গোলপোস্টের নিচে আন্দ্রে ওনানার অস্থির পারফরম্যান্স। ওনানাকে ঘিরে সমালোচনা চলছিল গোটা মৌসুমজুড়েই। তবে বিষয়টি কেবল পর্যবেক্ষণেই আটকে ছিল না—আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দলে টানার জন্য জানুয়ারিতেই পদক্ষেপ নিয়েছিল ইউনাইটেড! তবে সেবার সফল না হলেও এবার গ্রীষ্মের দলবদলেই তাকে ওল্ড ট্র্যাফোর্ডে দেখা যেতে পারে—এমনই দাবি করেছে আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

খবরে বলা হয়, ২০২৪–২৫ মৌসুমের মাঝপথেই ইউনাইটেড মার্তিনেজের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। তবে তখন ক্লাব ম্যানেজমেন্ট ওনানাকেই মৌসুমের শেষ পর্যন্ত ভরসা রাখার সিদ্ধান্ত নেয়। এবার পরিস্থিতি ভিন্ন। ইউনাইটেড এখন মার্তিনেজকে দলে টানতে প্রতিদ্বন্দ্বিতায় সবচেয়ে এগিয়ে।

তবে অ্যাস্টন ভিলা মার্তিনেজের জন্য চড়া ট্রান্সফার ফি চাইছে, যা অনেক ক্লাবের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে ইউনাইটেড সেই আর্থিক প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত বলেই মনে হচ্ছে। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও এই বিশ্বকাপজয়ী গোলরক্ষকের প্রতি আগ্রহী, তবে ইউনাইটেডই সবচেয়ে সক্রিয় বলে জানিয়েছে টিওয়াইসি।

টটেনহ্যামের বিপক্ষে অ্যাস্টন ভিলার শেষ হোম ম্যাচে খেলার পর মার্তিনেজ অঝোরে কেঁদে ফেলেন। সেই দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, তার ভিলা অধ্যায় শেষের পথে। এমনকি সৌদি আরব থেকেও প্রস্তাব রয়েছে বলে গুঞ্জন আছে।

এই মুহূর্তে মার্তিনেজ জাতীয় দলের সঙ্গে যুক্ত। চলতি সপ্তাহেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন তিনি।

ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামার আগে ইউনাইটেড চায় এমন এক গোলরক্ষক, যিনি হবেন নির্ভরতার প্রতীক। বিশ্বকাপজয়ী, দুর্দান্ত রিফ্লেক্স ও অভিজ্ঞতায় পরিপূর্ণ মার্তিনেজ সে জায়গায় হতে পারেন নিখুঁত পছন্দ। এবার দেখার বিষয়, অ্যাস্টন ভিলার দোরগোড়া থেকে ইউনাইটেড সত্যিই তাকে নিজেদের করে তুলতে পারে কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১২

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৩

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৪

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৫

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৬

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৭

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৮

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৯

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

২০
X