বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৭:২০ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

৪০ মিনিটেই তুর্কমেনিস্তানের জালে বাঘিনীদের ৭ গোল 

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়মরক্ষার । তবে ‘নিয়মরক্ষার’ ম্যাচটিকে একেবারে গোলবন্যায় রূপ দিলেন বাঘিনীরা।

মিয়ানমারের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ, সেই একাদশই আজও অপরিবর্তিত রাখেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে মাঠে নামে লাল-সবুজের মেয়েরা। ম্যাচের মাত্র তিন মিনিটেই স্বপ্না রাণীর গোলে লিড নেয় বাংলাদেশ। এর পর যেন একের পর এক গোলের ঢল।

ম্যাচের ৬ মিনিটে শামসুন্নাহারের পা থেকে আসে দ্বিতীয় গোল। থামেননি এই প্রতিভাবান ফরোয়ার্ড; ১৩ মিনিটে আরও একটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

এরপর ১৬ মিনিটে স্কোরশিটে নাম লেখান মনিকা চাকমা। পরের মিনিটেই ঋতুপর্ণা চাকমা গোল করে ব্যবধান বাড়িয়ে দেন। এত দ্রুত গোল হজম করে হতভম্ব তুর্কমেনিস্তান কোচ ১৯ মিনিটেই গোলরক্ষক পরিবর্তন করতে বাধ্য হন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। ২০ মিনিটে তহুরা খাতুনের গোল বাংলাদেশের স্কোরলাইনকে ৬-০ তে পৌঁছে দেয়।

বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যও এই ম্যাচের আগে আত্মবিশ্বাস জোগাচ্ছিল। জর্ডান, বাহরাইন, ইন্দোনেশিয়া এবং মিয়ানমারের মতো র‍্যাঙ্কিংয়ে উপরের দলগুলোকে হারানোর পর তুর্কমেনিস্তানের বিপক্ষে বড় জয়ের প্রত্যাশা ছিলই। আর সেটি বাস্তবে রূপ দিতে সময় নেননি বাংলাদেশের মেয়েরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X