ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘রানী’ দাপটে জিতল বাংলাদেশ

জোড়া গোল করা তৃষ্ণা রানী। ছবি : সংগৃহীত
জোড়া গোল করা তৃষ্ণা রানী। ছবি : সংগৃহীত

তৃষ্ণা রানীর জোড়া গোলের ম্যাচে লক্ষ্যভেদ করলেন স্বপ্না রানীও। তাতে ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার সাড়ে ৪ ঘণ্টার আলোচিত ম্যাচে দেশটিকে ৪-১ গোলে হারিয়েছিল পিটার বাটলারের দল।

চার ম্যাচে শতভাগ জয়ে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকল বাংলাদেশ। লাল-সবুজদের সংগ্রহ ১২ পয়েন্ট। শিরোপা লড়াইয়ে টিকে আছে একমাত্র নেপাল। বাকি দুই দলের মধ্যে ভুটানের সংগ্রহ ৩ পয়েন্ট, শ্রীলঙ্কা চার ম্যাচের সব হেরেছে।

৩৩তম মিনিটে দুই ‘রানী’র কম্বিনেশনে বাংলাদেশ এগিয়ে যায়। মাঝমাঠে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে পাস দেন স্বপ্না রানী; বল নিয়ন্ত্রণে নিয়ে মার্কারকে কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তৃষ্ণা রানী (১-০)। ৬৫তম মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন সেই তৃষ্ণা রানীই। এবার ইয়াংচেন সোনামের কাছ থেকে বল কেড়ে নেওয়া মুনকি আক্তারের বাড়ানো বল জালে পাঠান তৃষ্ণা (২-০)। নেপালের বিপক্ষে ঘটনাবহুল ম্যাচের যোগ করা সময়ে তৃষ্ণা রানীর গোলেই জয় নিশ্চিত করেছিল লাল-সবুজরা। ৭৪তম মিনিটে দূরপাল্লার শটে স্কোরলাইন ৩-০ করেছেন স্বপ্না রানী।

দিনের আরেক ম্যাচে নেপাল ৭-০ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। আসরে চার ম্যাচে এটি দেশটির তৃতীয় জয়। একমাত্র হার ছিল বাংলাদেশের বিপক্ষে। ম্যাচে নেপালের হয়ে খাতিওয়াদা কুসুম ও সমীক্ষা মাগার জোড়া গোল করেছেন। একটি করে গোল করেছেন পূর্ণিমা রায়, সারিতা কুমারী নাথ ও বীরসানা চৌধুরী। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে নেপাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১০

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১১

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১২

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৩

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৪

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৫

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৬

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৭

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৮

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৯

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

২০
X