স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্সার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

উত্তরার সেই ট্র্যাজেডিতে প্রাণ দিয়েছেন এখন পর্যন্ত ৩৫ জন। ছবি : সংগৃহীত
উত্তরার সেই ট্র্যাজেডিতে প্রাণ দিয়েছেন এখন পর্যন্ত ৩৫ জন। ছবি : সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় কাঁদছে পুরো বাংলাদেশ। পাঁচ দিন পার হলেও দুঃসংবাদের মিছিল থামছে না। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫, যার অধিকাংশই শিশু। এমন হৃদয়বিদারক ঘটনার প্রতিক্রিয়ায় এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনও একাত্মতা প্রকাশ করছে বাংলাদেশের শোকের সঙ্গে।

লা লিগা ক্লাব বার্সেলোনা ২৩ জুলাই এক চিঠির মাধ্যমে গভীর শোক জানায়। এবার সেই পথেই হাঁটল ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার (২৫ জুলাই) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে ইউনাইটেড ক্লাব জানায়, “ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাই। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সে প্রার্থনাই করি।”

এর আগে কাতালান ক্লাব বার্সেলোনা তাদের বাংলাদেশের অফিসিয়াল সমর্থক সংগঠন ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’-কে পাঠানো এক চিঠিতে জানায়, “সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। ক্লাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

চিঠির প্রাপ্তি নিশ্চিত করেন বাংলাবার্সার সহ-প্রতিষ্ঠাতা কামরুল হাসান।

শুধু আন্তর্জাতিক ক্লাব নয়, দেশের ক্রীড়াঙ্গনও নীরব থাকেনি। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ জয়ের পর বাংলাদেশ নারী দল ট্রফিটি উৎসর্গ করে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মৃতিতে।

এছাড়া বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানবিক সহায়তায়।

জাতীয় শোককে আন্তর্জাতিক একাত্মতায় পরিণত করে দিয়েছে এই ভয়াবহ বিমান দুর্ঘটনা। শিশুদের হারানোর বেদনা শুধু দেশের নয়, সীমা ছাড়িয়ে ছুঁয়ে গেছে সারা বিশ্বের হৃদয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X