স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সুদর্শন বলেই চাকরি যায়নি ম্যানইউ কোচের!

রুবেন আমোরিম। ছবি : সংগৃহীত
রুবেন আমোরিম। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিমের দায়িত্ব এখনও টিকে আছে, অথচ দলের খারাপ ফলাফল যেন “হরর শো”এর মতো। ৪৬ ম্যাচে মাত্র ১৭ জয়, ইউরোপা লিগের ফাইনাল হেরে যাওয়া এবং ক্যারাবাও কাপের গ্রিমসবি বিপর্যয়— সব মিলিয়ে সমালোচনার ঝড় বইছে। কিন্তু তবুও চাকরি টিকে আছে আমোরিমের। এজন্য অবশ্য ভাগ্য নয় দায়ী আমোরিমের চমৎকার চেহারা এবং ব্যক্তিত্ব, এমন দাবি করেছেন প্রাক্তন লিভারপুল তারকা জেমি ক্যারাগার।

ক্যারাগারের মতে, ‘ফলাফলের দিক থেকে পরিস্থিতি ভয়ঙ্কর, কিন্তু প্রেস কনফারেন্সে তার ব্যক্তিত্ব এবং সুদর্শন উপস্থিতি তাকে বাঁচিয়েছে। যদি তিনি এত চমৎকার দেখতে না থাকতেন, হয়তো অনেক আগে চাকরি হারাতেন।’

আমোরিম গত বছরের নভেম্বরে ওল্ড ট্রাফোডে হেড কোচের দায়িত্ব গ্রহণ করেন। তবে ৪৬ ম্যাচে মাত্র ১৭ জয় এবং ১৭ হারের মধ্যে দলের খারাপ পারফরম্যান্স, ইউরোপা লিগের ফাইনাল হারে যাওয়া এবং ক্যারাবাও কাপের গ্রিমসবি বিপর্যয়— সব মিলিয়ে সমালোচনার ঝড় তুলেছে।

লিভারপুলের এই কিংবদন্তির মতে, ‘আমোরিম প্রেস কনফারেন্সে চমৎকার ব্যক্তি। তবে যদি তিনি জিততে না পারতেন, মানুষ বলতো—‘চুপ কর, কথা বলা বন্ধ কর।’ কিন্তু তিনি জিতলে সবাই ভাবত, ‘দারুণ চরিত্র এবং ব্যক্তিত্ব’।

তিনি আরও যোগ করেন, ‘আমোরিম এখনও খুবই তরুণ কোচ। স্পোর্টিং লিসবনের সঙ্গে যা অর্জন করেছেন, তা সহজ নয়। কিন্তু প্রিমিয়ার লিগের অন্য কোচদের সঙ্গে তুলনা করলে দেখা যায়, অনেকেই লিগ জেতার চেষ্টা না করেও বেশি অভিজ্ঞ। এমন অবস্থায় ম্যানইউকে শীর্ষে ফিরিয়ে আনা তার জন্য কঠিন হবে।’

গত মৌসুমে ১৫তম স্থানে শেষ করা ম্যানইউ, এই মরশুমের শুরুতে ৯ম স্থানে আছে। আন্তর্জাতিক বিরতির পর দল ফের খেলবে ম্যানচেস্টার সিটি এবং চেলসির সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে।

ক্যারাগারের মতে, আমোরিমের ভবিষ্যৎ ফলাফলের ওপর নির্ভরশীল, এবং তার ব্যক্তিত্ব এবং চেহারা এখন পর্যন্ত তাকে চাপ থেকে রক্ষা করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X