স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার লিগে দলবদলের বাজেট ভাঙল সব রেকর্ড!

ইংলিশ প্রিমিয়ার লিগ লোগো। গ্রাফিক্স : কালবেলা
ইংলিশ প্রিমিয়ার লিগ লোগো। গ্রাফিক্স : কালবেলা

ইউরোপিয়ান ফুটবলে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শেষ হয়েছে, আর প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বরাবরের মতোই খরচের রেকর্ড গড়েছে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮,৭৮০ কোটি টাকার (৩ বিলিয়ন পাউন্ড) লেনদেনে ফুটবল বিশ্বের নজর কেড়েছে। যার মধ্যে রয়েছে লিভারপুলের ১২৫ মিলিয়ন পাউন্ডে কেনা (প্রায় ২০০০ কোটি টাকা) খরচ করে নিউক্যাসল ইউনাইটেডের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে দলে নেওয়া শুধু রেকর্ড নয়— পুরো লিগের প্রতিযোগিতাকে আরও উত্তপ্ত করে দিয়েছে।

ডেলয়েটের হিসাব অনুযায়ী, মোট খরচ ৩ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪৮,৭৮০ কোটি টাকা) ছাড়িয়েছে, যা পূর্বের ২.৩৬ বিলিয়ন পাউন্ডের (প্রায় ৩৮,৪৩৬ কোটি টাকা) রেকর্ডকে পেছনে ফেলে দিয়েছে। লিভারপুল একাই ৪০০ মিলিয়ন (প্রায় ৬,৫০৪ কোটি টাকা) ব্যয় করেছে, আর আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিউক্যাসলও ২০০ মিলিয়নের বেশি (প্রায় ৩,২৫২ কোটি টাকা) খরচ করেছে।

কেন এত ব্যয়?

ডেলয়েট স্পোর্টস বিজনেস গ্রুপের পরিচালক টিম লান বলেন, ‘প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা এখন সব সময়ের চেয়ে তীব্র। ইউরোপে খেলার জন্য প্রতিটি ক্লাব লড়ছে, আর বড় ক্লাবগুলো চাইছে নিজেকে আবার শীর্ষে ফিরিয়ে আনতে। এই প্রতিযোগিতা ফুটবল বাজারকেও তুঙ্গে নিয়ে গেছে।’

নতুন চার বছরের টেলিভিশন রাইটস চুক্তি, ছয়টি ইংলিশ ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ খেলা এবং ক্লাবগুলোর নিজস্ব রাজস্ব— সব মিলিয়ে এই বিশাল ব্যয় সম্ভব হয়েছে। লান আরও বলেন, ‘প্রিমিয়ার লিগের আকর্ষণ, ইউরোপে খেলার সম্ভাবনা এবং ক্লাবগুলোর আর্থিক ক্ষমতা— সব মিলিয়ে এই বিশাল খরচ সম্ভব হয়েছে।’

এটি প্রিমিয়ার লিগের ধারাবাহিক ১০তম গ্রীষ্ম, যখন মোট ব্যয় বিলিয়নের ঊর্ধ্বে পৌঁছেছে। সামনের বছরগুলোতেও এই ব্যয়ের ধারা কমবে না বলে তিনি মনে করেন।

সংক্ষেপে ব্যয়ের পরিসর

  • মোট খরচ: ৩ বিলিয়ন ≈ ৪৮,৭৮০ কোটি টাকা
  • লিভারপুল: ৪০০ মিলিয়ন ≈ ৬,৫০৪ কোটি টাকা
  • আর্সেনাল, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, নিউক্যাসল: ২০০ মিলিয়ন+ ≈ ৩,২৫২ কোটি টাকা

প্রিমিয়ার লিগের আর্থিক শক্তি এবং ইউরোপীয় প্রতিযোগিতার আকর্ষণ খেলোয়াড় কেনার বাজারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। তবে অন্য লিগগুলোর এক্ষেত্রে প্রতিযেগিতায় পিছিয়ে পড়তে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X