স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের নেই : ফিফা

বিশ্বকাপের ট্রফি হাতে ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহীত
বিশ্বকাপের ট্রফি হাতে ডোনাল্ড ট্রাম্প । ছবি : সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আসরকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে বিতর্ক তৈরি হলেও ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে—টুর্নামেন্টের আয়োজক শহর নির্ধারণে কোনো রাষ্ট্রনেতার হস্তক্ষেপের সুযোগ নেই। ফিফার সহসভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি সাফ জানালেন, ‘এটা ফিফার টুর্নামেন্ট, ফিফার এখতিয়ার, সিদ্ধান্তও নেবে ফিফাই।’

ট্রাম্প সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের যেসব শহর তার অভিবাসন ও অপরাধবিরোধী নীতির বিরোধিতা করছে, সেসব জায়গাকে তিনি ‘অসুরক্ষিত’ ঘোষণা করে বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নিতে পারেন। কিন্তু ২০২২ সালে অনুমোদিত আয়োজক পরিকল্পনা অনুযায়ী এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি শহর, কানাডার ২টি ও মেক্সিকোর ৩টি শহরের সঙ্গে ফিফার চুক্তি চূড়ান্ত।

লন্ডনে এক ক্রীড়া ব্যবসা সম্মেলনে মন্তাগলিয়ানি বলেন, ‘ফুটবল কোনো সরকারের শাসনামল বা স্লোগানের চেয়ে অনেক বড়। এ খেলাই সৌন্দর্য—এটা ব্যক্তি বা দেশ নয়, সবার ঊর্ধ্বে।’

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, ‘যদি আমি মনে করি কোনো শহর নিরাপদ নয়, তাহলে আমরা সেখান থেকে ম্যাচ সরিয়ে নেব। অলিম্পিকের ক্ষেত্রেও একই।’

তবে বিশেষজ্ঞদের মতে, মাত্র আট মাস আগে ভেন্যু পরিবর্তন করা কার্যত অসম্ভব। কারণ আয়োজক শহরগুলো এরই মধ্যে নিরাপত্তা, ভিসা প্রক্রিয়া, আইনশৃঙ্খলা ও অবকাঠামোগত খাতে শত শত কোটি ডলার বিনিয়োগে অঙ্গীকারবদ্ধ।

এদিকে ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। ইনফান্তিনো নিয়মিতই হোয়াইট হাউস সফর করেন। তবে তিনি এখনো ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে মন্তাগলিয়ানি আরও পরিষ্কার করেছেন, আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে ইসরায়েলকে বহিষ্কারের সিদ্ধান্ত ফিফার নয়, বরং উয়েফার এখতিয়ার। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের বিশেষজ্ঞরা ফিফা ও উয়েফাকে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তবে ফিফা সহসভাপতি জানান, বিষয়টি পুরোপুরি উয়েফার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮ দলের এই আসরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বৃষ্টির হানা, খেলা আর না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১১

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৪

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৫

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৬

১১ রানে হারল বাংলাদেশ

১৭

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৮

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৯

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

২০
X