স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ

এবার মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে হলান্ড

আর্লিং হলান্ড ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
আর্লিং হলান্ড ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

যেন মানুষ নন, গোল করার জন্যই জন্মেছেন—আর্লিং হলান্ডকে দেখলে এমনটাই মনে হওয়াটা অস্বাভাবিক নয়। চ্যাম্পিয়ন্স লিগের রাতে আবারও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গোল করেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ জয়ে ম্যাচের প্রথম গোলটা আসে তার পা থেকেই—আর তাতেই ইতিহাসের আরও এক ধাপ কাছে পৌঁছে গেলেন তিনি।

এই এক গোলেই হালান্ডের নামের পাশে যুক্ত হলো বিস্ময়কর এক পরিসংখ্যান—টানা ১২ ম্যাচে গোল (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে)। চলতি মৌসুমে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১১ ম্যাচে ১৫টি। পরিসংখ্যান নয়, এটি এক অবিশ্বাস্য ধারাবাহিকতা, যা ইউরোপের মঞ্চ কাঁপিয়ে দিচ্ছে।

সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হচ্ছে, হলান্ড এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে মাত্র ৫১ ম্যাচে ৫৩ গোল করেছেন! ইতিহাসে মাত্র আটজন খেলোয়াড়ই তার চেয়ে বেশি গোল করেছেন এই প্রতিযোগিতায়। তবে বয়সের বিচারে তিনি এমন এক কীর্তির পথে, যা এক সময় কেবল লিওনেল মেসির নামেই মানাতো।

২৬ বছর হওয়ার আগ পর্যন্ত মেসির গোল ছিল ৫৯টি। আর হলান্ডের বয়স এখনো ২৬ হয়নি—আগামী গ্রীষ্মেই কেবল সেই মাইলফলকে পৌঁছাবেন। অর্থাৎ, পুরো ২০২৫/২৬ মৌসুমটাই সামনে রয়েছে এই নরওয়েজিয়ান দানবের জন্য।

মেসির সেই রেকর্ড ভাঙা কি এখন কেবল সময়ের অপেক্ষা? হলান্ডের গোল তৃষ্ণা, ধারাবাহিকতা আর পেপ গার্দিওলার নিখুঁত যন্ত্রে তার অবস্থান—সব মিলিয়ে উত্তরটা প্রায় নিশ্চিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখল ছেলে

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

১০

ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

১১

বিশ্বকাপ শুরুর আগে জেনে নিন চমকপ্রদ ৫ তথ্য

১২

৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে

১৩

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

১৪

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়লেন পাইলট 

১৫

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

১৬

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

১৭

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

১৮

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

১৯

বিএসএফকে কড়া জবাব বিজিবির: আপনি গুলি করলে আমরা কী বসে থাকব?

২০
X