স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ড্রয়ে শেষ ম্যানসিটি-লিভারপুল লড়াই

অমীমাংসিতভাবেই শেষ হয়েছে লিভারপুল-সিটি লড়াই। ছবি : সংগৃহীত
অমীমাংসিতভাবেই শেষ হয়েছে লিভারপুল-সিটি লড়াই। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার সিটি-লিভারপুল হাইভোল্টেজ ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ঘরের মাঠে আর্লিং হলান্ডের গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে আলেক্সান্ডার আর্নল্ডের অসাধারণ গোলে সমতায় ফেরে লিভারপুর।

শনিবার (২৫ নভেম্বর) ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে শুরু থেকেই লিভারপুলের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে খেলতে থাকে ম্যানসিটি। বারবার অলরেড ডিফেন্সলাইনে আক্রমণ শানায় সিটিজেনরা। তবে লিভারপুলের জমাট রক্ষণে গোলমুখ খুলতে পারছিলেন না হলান্ড-ফোডেনরা। তবে ম্যাচের ২৭ মিনিটে আর স্বাগতিকদের ঠেকিয়ে রাখতে পারেনি লিভারপুল। ম্যানসিটিকে এগিয়ে নেন গোলমেশিন আর্লিং হল্যান্ড। অলরেডদের গোলকিপার অ্যালিসনের দুর্বল কিক সিটি ডিফেন্ডার নাথান আকের অ্যাসিস্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ১-০ গোলে এগিয়ে নেন এই নরওয়েজিয়ান তারকা। প্রিমিয়ার লিগে হল্যান্ডের ৫০তম গোলে লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আক্রমণ করতে থাকা ম্যানসিটি গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। ৫৩ মিনিটে সিটির লিড বাড়ানোর সুযোগ পান আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা জুলিয়ান আলভারেজ। তবে ডকুর কাটব্যাক থেকে গোল করতে ব্যর্থ হন এই স্ট্রাইকার। পরের ১০ মিনিটে আরো দুইবার লিভারপুলের রক্ষণে ভয় ধরালেও গোল পাচ্ছিল না সিটিজেনরা।

৬৮ মিনিটে কর্ণার থেকে ডিয়াস সিটিকে এগিয়েও দেন তবে ভিএআর গোলটিকে বাতিল করে দেয়। এরই মধ্যে সিটির ডিফেন্সে বেশ কিছু অ্যাটাক করে সালাহ-নুনেজরা। যার ফল তারা পেয়ে যায় ৮০ মিনিটে। লিভারপুলের উইঙ্গার মোহাম্মদ সালাহর পাস থেকে দারুণ এক কোনাকুনি শটে ব্যবধান ১-১ করে লিভারপুল। পরের ১০ মিনিট দুই দলই গোল পাওয়ার চেষ্টা চালালেও সফল হতে পারে নি কেউই।

পয়েন্ট ভাগাভাগির পর ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে লিভারপুল। রাতে অবশ্য আর্সেনাল তাদের ম্যাচি জিতলে এক নম্বরে উঠে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X