স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০৮:৩১ পিএম
আপডেট : ১০ জুন ২০২৩, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
অ্যাথলেটিক্স

ফেইথের এক সপ্তাহে দুই বিশ্বরেকর্ড

বিশ্ব রেকর্ডের পর ফেইথ কিপিগন। ছবি : সংগ্রহীত
বিশ্ব রেকর্ডের পর ফেইথ কিপিগন। ছবি : সংগ্রহীত

বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ এবং আলিম্পিক মিলে চারটি স্বর্ণপদকের মালিক কেনিয়ার ক্রীড়াবিদ ফেইথ কিপিগন। ব্যক্তিগত পর্যায়ে এখন পর্যন্ত ছিল না তার কোনো রেকর্ড। কিন্তু তিনি কি জানতেন এক সপ্তাহের ব্যবধানে দুটি ভিন্ন দূরত্বের দৌড়ে বিশ্ব রেকর্ডের মালিক হতে যাচ্ছেন তিনি? বাস্তবে দেখা মিলেছে তা। কেনিয়ার ২৯ বছর বয়সী এই অ্যাথলেট মেয়েদের ১৫শ ও ৫ হাজার মিটার দৌড়ে গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। ফেইথের প্রথম বিশ্ব রেকর্ডটি এসেছে ২ জুন ফ্লোরেন্স ডায়মন্ড লিগে। ১৫০০ মিটার ম্যারাথনে ৩ মিনিট ৪৯.১১ সেকেন্ড সময় নিয়ে দৌড় সম্পন্ন করেন কেনিয়ার এই দৌড়বিদ। বিশ্বরেকর্ডের পথে তিনি ২০১৫ সালে ইথিওপিয়ার জেনজেবে দিবাবার গড়া ৩ মিনিট ৫০.০৭ সেকেন্ডের রেকর্ড ভাঙেন। কিপিগনের রেকর্ড গড়ার দৌড়ে ৩ মিনিট ৫৭.০৯ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন যুক্তরাজ্যের লরা মুইর। নিজের প্রিয় ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে কিপিগন হয়ে উঠেন উচ্ছ্বসিত।

ফেইথের দ্বিতীয় বিশ্বরেকর্ডটি এসেছে শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত হওয়া ডায়মন্ড লিগে। নারীদের ৫ হাজার মিটার দৌড় শেষ করতে ফেইথ সময় নিয়েছেন ১৪ মিনিট ৫.২০ সেকেন্ড। এতদিন এই ইভেন্টে রেকর্ডের মালিক ছিলেন ইথিওপিয়ার লেতেসেনবেট গিদে। ইথিওপিয়ার এই ক্রীড়াবিদ ২০২০ সালে স্পেনের ভ্যালেন্সিয়ায় ৫ হাজার মিটার দৌড়েছিলেন ১৪ মিনিট ৬.৬২ সেকেন্ডে। তিন বছরের পুরোনো রেকর্ডটি ফেইথ ভেঙে দেওয়ার সময়ে ট্র্যাকেই ছিলেন গিদে। ফেইথের চেয়ে অনেকটা পিছিয়ে দৌড় শেষ করেন প্রাক্তন এই বিশ্বরেকর্ডের মালিক।

এই ইভেন্টে বিশ্বরেকর্ড করে বিস্মিত ফেইথ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিশ্বরেকর্ডের কথা আমার ভাবনায় ছিল না। জানতামও না আমি সেটা গড়ে ফেলেছি। আমি শুধু সবুজ বাতির দিকে তাকিয়ে ছিলাম। চেষ্টা করেছি শান্ত থাকতে এবং দৌড় উপভোগ করতে। বিশ্বরেকর্ড হয়ে যাওয়ায় অবাক হয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১০

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১১

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১২

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৩

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৪

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৫

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৭

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৯

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

২০
X