মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের মতো আচরণ করছে চিড়িয়াখানার শিম্পাঞ্জি!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বনের প্রাণী বনেই মানায়, চিড়িয়াখানার নয়। কিন্তু জঙ্গলে গিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে অনেকেরই বন্যপ্রাণী দেখা হয়ে ওঠে না। তাই মানুষের প্রদর্শনীর জন্য এসব প্রাণী চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। চার দেয়ালের ঘরে সঙ্গীবিহীন কিছুই করার থাকে না এসব প্রাণীর। তাই হয়তো অবসর সময় কাটাতে কাটাতে নিজের পরিচর্যাই শিখে নিয়েছে একটি শিম্পাঞ্জি।

বসে বসে নিজের হাত-পায়ের নখের যত্ন নিচ্ছে একটি শিম্পাঞ্জি। সে ইরকুতস্ক চিড়িয়াখানার বাসিন্দা। চিড়িয়াখানার কর্মীরা শিম্পাজিটিকে লেয়লা বলে ডাকে। হাতের কাছে নেইল ফাইল পেয়ে এত নিখুঁতভাবে নিজের যত্ন নিচ্ছে লেয়লা, তা দেখে চিড়িয়াখানার কর্মীরাও অবাক হয়ে গেছে। চিড়িয়াখানার প্রাণীদের খেলার জন্য মাঝে-মধ্যে ভাঙা জিনিসপত্র দেয় সেখানকার কর্মীরা।

কিন্তু লেয়লা একটি নেইল ফাইল পাওয়ার পরই যেন সে মানুষের মতো আচরণ শুরু করে। চিড়িয়াখানার পরিচালক লিউদমিলা ইভুশিকানা বলছিলেন, নেইল ফাইলটি হাতে পেয়েই লেয়লা বুঝে গিয়েছিল কী করতে হবে তাকে। নেইল ফাইলটি কিভাবে কাজে লাগাতে হয়, তা করে দেখানোর চেষ্টা করেছিলেন ইভুশিকানা। কিন্তু লেয়লা সেটি দেয়নি। উল্টো সে নিজে নিজেই নখের যত্ন নিতে শুরু করে।

নিবিড় মনে নখের যত্ন নিতে দেখা যায় লেয়লাকে। অথচ তাকে নখের যত্ন নেওয়া শেখায়নি কেউ। এমনকি তার সামনে কেউ নখের যত্নও করেনি। তাহলে লেয়লা এত কিছু শিখল কিভাবে? ইভুশিকানার ভাষায়, চিড়িয়াখানায় আসার আগে হয়ত সে এগুলো শিখেছে। সে মানুষকে দেখতে ভালোবাসে। তাদের চালচলন অনুকরণ করতেও পছন্দ করে। লেয়লা আগে সার্কাসে ছিল, এছাড়া তার অতীত নিয়ে তেমন কিছু জানা নেই ইভুশিকানার।

সার্কাসে লেয়লাকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শিম্পাঞ্জিকে প্রশিক্ষণ দেওয়া যায় না। বরং এটিকে শেখানো যায়। সে যা করতে চায় তার বাইরে তেমন কিছু করার সুযোগ নেই। তাই সার্কাসে ভালো করেনি লেয়লা। তখন তাকে বিক্রি করে দেয় সার্কাসের লোকজন। এভাবে লেয়লাকে কিনে নেয় ইরকুতস্ক চিড়িয়াখানা। ইভুশিকানা বলছিলেন, লেয়লার মর্জির কোনো ঠিক নেই। কখনও ভালো তো আবার কখনও রাগারাগি শুরু।

৬-৭ বছর বয়সে লেয়লাকে কিনে নিয়েছিল ইরকুতস্ক চিড়িয়াখানা। গেল বছর তার ১৩তম জন্মদিন পালন করে চিড়িয়াখানার কর্তৃপক্ষ। শান্ত স্বভাবের লেয়লা রেগে লেগে নাকি সিনেমার কিং কংয়ের মতো হয়ে যায়। তখন সামনে যা পায় তা ভেঙে চুড়মার করে ফেলে। তবে আবার দ্রুত শান্তও হয়ে যায় সে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X