কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পেটের মধ্যে প্লেট আকারের যন্ত্র রেখে অপারেশন সম্পন্ন

বস্তুটি অপসারণে পুনরায় অপারেশন। ছবি : সিএনএন
বস্তুটি অপসারণে পুনরায় অপারেশন। ছবি : সিএনএন

এবার নারীর পেটে ডিনার প্লেট আকারের যন্ত্র রেখে অপারেশন সম্পন্ন করার অভিযোগ উঠেছে। সিজারের মাধ্যমে সন্তান জন্মদানের পর তার পেটে এমন যন্ত্র রেখে দেওয়া হয়। নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি হাসপাতালে এমন ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিজারের ১৮ মাস পর তার পেট থেকে এ যন্ত্রটি সরানো হয়েছে। অপারেশনের সময়ে একটি টিউবাল ইন্স্ট্রুমেন্ট তার পেটে রেখে দেওয়া হয়েছিল। এ সময়ে তাকে তীব্র যন্ত্রণা সহ্য করতে হয়েছে। এ ছাড়া যন্ত্রণার জন্য তিনি বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। সবশেষ সিটি স্ক্যানের মাধ্যমে বিষয়টি শনাক্ত হয়।

স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা জানিয়েছে, সরকারি হাসপাতাল তার যথার্থ চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে। যদিও এ দাবি অস্বীকার করেছেন অকল্যান্ড জেলার স্বাস্থ্য কর্মকর্তারা। তারা বলেছেন, তাদের দক্ষতা ও পরিচর্যার কোনো ঘাটতি ছিল না।

জেলার স্বাস্থ্য কর্মকর্তাদের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য ও প্রতিবন্ধী কমিশনার মোরাগ ম্যাকডোয়েল। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, তার চিকিৎসা স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি। কেননা অপারেশনের সময় নিয়মিত চেক আপে বিষয়টি ধরা পড়েনি। এর ফলে তার পেটের মধ্যে এটি রয়ে গেছে।

তিনি বলেন, এখানে সংশ্লিষ্টদের ব্যর্থতা রয়েছে। কেননা কীভাবে তার পেটের মধ্যে রেখে অপারেশন শেষ করা হলো, তার কোনো ব্যাখ্যা তারা দিতে পারেননি।

সংবাদমাধ্যম জানিয়েছে, সি সেকশন অপারেশনের সময়ে দুটি প্লাস্টিকের রিংয়ের মতো বস্তু তার পেটে রেখে দেওয়া হয়। এটি তার অপারেশন শেষ করে সেলাইয়ের সময় রেখে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। পরে অস্বচ্ছ এ প্লেট আকারের বস্তুটি সিটি স্ক্যানের মাধ্যমে শনাক্ত হয়। কেননা এ জাতীয় বস্তু এক্সরের মাধ্যমে শনাক্ত করা যায় না।

কমিশনার জানান, দুই বছরের মধ্যে অকল্যান্ডে এটি দ্বিতীয় ঘটনা। এর আগেও রোগীর পেটে কিছু রেখে অপারেশন সম্পন্ন করার অভিযোগ পাওয়া গিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X