কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইমোর কলে ‘জিরো নয়েজ’ ফিচার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রিয়জনের সঙ্গে ফোনে কথা বলার সময় অনেক সময়ই রাস্তার আওয়াজ, নির্মাণাধীন ভবন বা আশপাশের অনাকাঙ্ক্ষিত কোলাহল বিরক্তিকর হয়ে উঠতে পারে। আর এর সমাধান নিয়ে এসেছে তাৎক্ষণিক যোগাযোগে জনপ্রিয় অ্যাপ ইমো।

এর উদ্ভাবনী ‘জিরো নয়েজ’ ফিচার অ্যাপের অডিও ও ভিডিও কলের ক্ষেত্রে অনাকাঙ্খিত এসব কোলাহল ফিল্টার করবে। ফিচারটি ইতোমধ্যেই সবার জন্য উন্মোচন করা হয়েছে।

এর আগে ফিচারটির বেটা সংস্করণ ব্যবহার করেছেন কিছু ব্যবহারকারী, যারা ঝামেলাহীন যোগাযোগে কোলাহলমুক্ত কলের সুবিধা উপভোগ করছেন।

ইমোতে অডিও ও ভিডিও কল শুরু করার পর, আশপাশের পরিবেশ বা ফোনের অপর পাশে উচ্চশব্দ বা কোলাহল থাকলে ‘জিরো নয়েজ’ ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এ সময় ‘জিরো নয়েজ মোড অ্যাক্টিভেটেড’ নোটিফিকেশন আসবে।

ব্যবহারকারীরা খুব সহজেই ফিচারটি অডিও বা ভিডিও কলের ইন্টারফেস থেকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট বা ডিঅ্যাক্টভেট করতে পারবেন। ইমোর এই ফিচারটি সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কোলাহোল কমানোর ক্ষেত্রে অন্যতম স্মার্ট সমাধান হিসেবে বিবেচিত হবে।

ইমোর গবেষণায় দেখা যায়, মূলধারার মেসেজিং অ্যাপ্লিকেশনে ৬২ শতাংশ অনাকাঙ্ক্ষিত কোলাহল থাকে। এর মধ্যে ২০ শতাংশ থাকে উচ্চশব্দ, যা কলের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে; আর এতে করে একটি শক্তিশালী নয়েজ সাপ্রেশন অ্যালগরিদম নিয়ে আসার প্রয়োজনীয়তা অনুভব করে ইমো এবং স্পষ্ট যোগাযোগ নিশ্চিত করতে ব্যবহারকারীদের জন্য এই সর্বাধুনিক ফিচারটি নিয়ে এসেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো।

এখন কার্যকরভাবে কোলাহল ফিল্টার করার ক্ষেত্রে ইন্ডাস্ট্রির সেরা সুবিধা নিশ্চিত করবে ইমোর জিরো নয়েজ মডেল।

তাই যতই কোলাহল থাকুক না কেন, ইমোর মাধ্যমে যোগাযোগ হবে আগের চেয়েও স্পষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X