কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে ফিরছে এক দশক আগের জনপ্রিয় ফিচার! জেনে নিন সুবিধা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক সময় ফেসবুকের অন্যতম জনপ্রিয় ফিচার ছিল ‘পোক’। কারও মনোযোগ কাড়তে, মজা করতে কিংবা স্রেফ বিরক্ত করার জন্যও ফিচারটি ব্যবহার হতো। সময়ের সঙ্গে সঙ্গে সেটি প্রায় হারিয়েই গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে তরুণ ব্যবহারকারীদের মধ্যে পোকের ব্যবহার আবার বাড়তে শুরু করেছে। তাই ফেসবুক এবার নতুনভাবে ফিচারটি সামনে আনছে।

নতুনভাবে পোক ব্যবহার

এখন ব্যবহারকারীরা সরাসরি বন্ধুর প্রোফাইল থেকে নতুন পোক বোতামে ক্লিক করে পোক দিতে পারবেন। কেউ পোক পেলে তা নোটিফিকেশনে দেখা যাবে। এ ছাড়া facebook.com/pokes লিংকে গিয়ে দেখা যাবে কে কাকে পোক দিয়েছে, কতবার দিয়েছে, এমনকি মোট পোক কাউন্টও দেখা যাবে। চাইলে ব্যবহারকারীরা কোনো পোক উপেক্ষা করার সুযোগও পাবেন।

গ্যামিফিকেশনের ছোঁয়া

নতুন এই পোক কাউন্ট মূলত তরুণ প্রজন্মকে লক্ষ্য করেই আনা হয়েছে। টিকটক বা স্ন্যাপচ্যাটের মতো অ্যাপে ‘স্ট্রাইকস’ ফিচারে যেভাবে প্রতিদিন যোগাযোগ ধরে রাখার মাধ্যমে বন্ধুত্বের গভীরতা মাপা হয়, তেমনি ফেসবুকের পোক কাউন্টেও ভার্চুয়াল সম্পর্কের ঘনিষ্ঠতা বোঝানো হবে।

পুনরুজ্জীবনের চেষ্টা

২০২৪ সালের মার্চে ফেসবুক প্রথম পোককে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। তখন সার্চ বারে বন্ধুর নাম খুঁজলেই সরাসরি পোক দেওয়ার অপশন যোগ করা হয়। মেটার দাবি, সেই পরিবর্তনের পর এক মাসের মধ্যে পোক করার হার ১৩ গুণ বেড়েছিল।

কেন পোক?

ফেসবুক কখনোই স্পষ্ট করে বলেনি পোকের উদ্দেশ্য কী। তবে কারও দৃষ্টি আকর্ষণ, বন্ধুত্বে মজা যোগ করা কিংবা বিরক্ত করার জন্যই মূলত ফিচারটি ব্যবহৃত হয়।

তরুণদের টানতে নতুন উদ্যোগ

তরুণ প্রজন্মকে ধরে রাখা ফেসবুকের জন্য সবসময় চ্যালেঞ্জ। কলেজভিত্তিক ‘ফেসবুক ক্যাম্পাস’ চালু করেও ২০২২ সালে সেটি বন্ধ করতে হয়েছিল। এখন আবার জেনারেশন জেড ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ফিচার ডিজাইন করছে মেটা।

যদিও গবেষণা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ‘দ্য অ্যাংজিয়াস জেনারেশন’ বইয়ের লেখক জন হেইডট ও এনওয়াইইউ স্টার্নের গবেষক জ্যাক রাউশের প্রতিবেদনে বলা হয়, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপগুলো তাদের আসক্তিমূলক ফিচার আগেভাগেই জানত।

ফেসবুকের নতুন এই পোক ফিচার জনপ্রিয় হবে কি না তা সময়ই বলে দেবে। তবে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে, ব্যবহারকারীদের সক্রিয় রাখতে মেটা আগের মতোই নানা কৌশল নিচ্ছে।

সূত্র : টেকক্রাঞ্চ ও সংবাদ প্রতিদিন

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে, যা বললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন জোট ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১০

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১১

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১২

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৩

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৪

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

১৫

ফেনীতে চুরির উপদ্রব বৃদ্ধি, দোকান থেকে ১০৪ সিলিন্ডারসহ টিউবওয়েল চুরি

১৬

শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই

১৭

এই ৬ গুণ থাকলে বুঝবেন আপনি জান্নাতি

১৮

হোদেইদায় সৌদির হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি হুথির

১৯

ইবাদতে তৃপ্তি পাচ্ছেন না? তাহলে এই ৪টি কাজ করুন

২০
X