কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ১১:০৪ পিএম
আপডেট : ০১ মে ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

৫ মে থেকে আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে হোয়াটসঅ্যাপ। ফলে ৫ মে থেকে আইওএস ১৫.১ অপারেটিং সিস্টেমসহ আগের কোনো সংস্করণের আইফোনে ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। এতে পুরোনো বিভিন্ন মডেলের আইফোন থেকে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান বন্ধ হয়ে যাবে।

হোয়াটসঅ্যাপের এই সিদ্ধান্তমতে, আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস মডেলের আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

মূলত হোয়াটসঅ্যাপের নতুন সংস্করণগুলোতে যুক্ত হওয়া বিভিন্ন প্রযুক্তি পুরোনো সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম সমর্থন করে না। তাই পুরোনো মডেলের আইফোনে অপারেটিং সিস্টেম হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

তবে আইফোন ৫এস, আইফোন ৬, আইফোন ৬ প্লাস মডেল ২০১৬ সাল থেকে আর তৈরি করে না অ্যাপল।

শুধু তা-ই নয়, নতুন প্রযুক্তি যুক্ত না করার পাশাপাশি নিরাপত্তাও হালনাগাদ করে না প্রতিষ্ঠানটি। তাই চাইলেও এই তিনটি মডেলের আইফোনে অপারেটিং সিস্টেম হালনাগাদ করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, বর্তমানে আইওএস ১২ অপারেটিং সিস্টেমের পরবর্তী সব সংস্করণে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। নতুন সিদ্ধান্তের ফলে ১৫.২ থেকে পরবর্তী অপারেটিং সিস্টেমে চলা আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১০

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১১

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১২

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৩

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৪

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৫

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৬

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১৭

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৮

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৯

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

২০
X