কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বুক প্রাইসিং সংস্কারের পর ইন্টারনেটের দাম না কমালে চুক্তি পুনঃবিবেচনা

রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসিতে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ পালন। ছবি : কালবেলা
রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসিতে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ পালন। ছবি : কালবেলা

জুন মাসে বিটিআরসির নতুন লাইসেন্স নীতিমালা এবং ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমানোর জন্য বুক প্রাইসিং নিয়ে প্রতিবন্ধকতা দূর করা হবে। এরপরও ইন্টারনেট সেবার দাম না কমালে সেবার মান, অমীমাংসিত বকেয়া পাওনা ও প্রদত্ত সুবিধা নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি পুনঃবিবেচনা করা হবে।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসিতে আয়োজিত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস পালন নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী, টেলিকম মন্ত্রণালয়ের রুটিন দায়িত্বে থাকা সচিব মো. জহিরুল ইসলাম ও আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী।

ফয়েজ তৈয়্যব বলেন, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে দেশের গ্রামীণ এলাকা এখনো নগরের তুলনায় পিছিয়ে। এই বৈষম্য দূর করতে এবং তরুণদের কৃতিত্বকে স্বীকৃতি জানাতে সরকার ১৭ মে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উদযাপনের উদ্যোগ নিয়েছে। এবারের মূল অনুষ্ঠান হবে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চত্বরে। ব্যয় সাশ্রয়ের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ প্রকল্প বাদ দিয়ে বাস্তবমুখী বিনিয়োগে জোর দিচ্ছি। এর ফলে সাবমেরিন ক্যাবল কোম্পানি ও খুলনা ক্যাবল কোম্পানি ইতোমধ্যে লাভবান হয়েছে। এনজিএসও লাইসেন্সের আওতায় স্টারলিংক এখন বিএসসিসিএলের কাছ থেকে দুই টেরাবাইট ব্যান্ডউইথ নিচ্ছে, যার ফলে বিএসসিসিএল তিন মাসের মধ্যে দ্বিগুণ প্রবৃদ্ধি দেখিয়েছে।

ফয়েজ আহমেদ আরও বলেন, নতুন প্রকল্পের জন্য বাজেট না বাড়িয়ে পুরোনো প্রকল্পগুলোকেই সামনে এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে টাওয়ার ও ঘরে ঘরে টেলকো ফাইবার পৌঁছানোর কাজ চলমান রয়েছে। ইন্টারনেটভিত্তিক সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের আস্থা বাড়াতে অ্যাপ নির্ভর ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে। এজন্য জুনের প্রথম ভাগেই নতুন লাইসেন্সিং নীতিমালা অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকার নতুন করে ডিটিএইচ লাইসেন্স দেওয়ার কথা ভাবছে। একই সঙ্গে বুধবার ৪০ মিনিট নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কারণ জানতে বিটিআরসি গ্রামীনফোনকে শোকজ করেছে বলেও জানানো হয়।

মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম নির্ধারণ নিয়ে প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, আমরা বাজারকে প্রতিযোগিতার জন্য উন্মুক্ত রাখতে চাই, যাতে স্বাভাবিক প্রক্রিয়ায় দাম নির্ধারণ হয়। এ সময় স্টারলিংকের ইন্টারনেট প্রাইসিং নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো তাদের মূল্য কাঠামোর প্রস্তাব দেওয়ার পর্যায়ে যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১০

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১১

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১২

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৩

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৪

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১৫

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

১৬

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

১৭

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

১৮

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

১৯

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

২০
X