কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রি ফায়ার ভক্তদের জন্য বড় সুখবর

ফ্রি ফায়ার গেম। ছবি : সংগৃহীত
ফ্রি ফায়ার গেম। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফ্রি ফায়ার ভক্তদের জন্য সুখবর দিয়েছে ফ্রি ফায়ারের আয়োজক প্রতিষ্ঠান গারেনা। তারা জানিয়েছে, আগামী নভেম্বর মাসে ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালস-২০২৫’ অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠানটির আয়োজন করা হবে।

এবার আসরে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ১৮টি শীর্ষ দল অংশ নেবে। এতে বাংলাদেশও অংশ নিচ্ছে। দেশের ইস্পোর্টস অঙ্গনের এটি অন্যতম মাইলফলক। গারেনার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্লোবাল ফাইনালে বাংলাদেশ থেকে দুটি জাতীয় দল অংশ নেবে। ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ২০২৫’-এর বিশেষ আয়োজনের মাধ্যমে এ দলগুলো বাছাই করা হবে।

আগামী আগেস্ট থেকে অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টের জাতীয় পর্ব চলবে। বাছাই প্রক্রিয়া শেষে বাংলাদেশ থেকে দুটি দল জাকার্তা ফাইনালে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

গারেনা বাংলাদেশের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্রি ফায়ার সবসময়ই কমিউনিটি, প্রতিযোগিতা এবং খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এবারের ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ২০২৫’ আয়োজনের মাধ্যমে বাংলাদেশি খেলোয়াড়দের বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ করে দেওয়া হচ্ছে।

গারেনা বাংলাদেশ জানিয়েছে, রেজিস্ট্রেশন ও বাছাই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১১

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১২

আ.লীগ নেতা কারাগারে

১৩

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৪

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৫

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৬

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৭

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১৮

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৯

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

২০
X