কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৪ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ

ঘটনায় তদন্ত করছে পুলিশ। ছবি: সংগৃহীত
ঘটনায় তদন্ত করছে পুলিশ। ছবি: সংগৃহীত

চার বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। দাদির পাশে ঘুমন্ত অবস্থায় ওই শিশুকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (০৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর এলাকায় এক ৪ বছরের শিশুকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে মেয়েটিকে অপহরণ করা হয়। এ সময় সে তার দাদির পাশে ঘুমিয়ে ছিল।

পুলিশ জানায়, শিশুটি বানজারা সম্প্রদায়ের সদস্য। সে পরিবারের সঙ্গে রেলওয়ে শেডের নিচে একটি খাটে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছিল। পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মশারি কেটে শিশুটিকে তুলে নিয়ে যায়।

শনিবার দুপুরে তারকেশ্বর রেললাইনের পাশে নিকাশিনালার ধারে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

শিশুর দাদি বলেন, আমি ওর সঙ্গে ঘুমিয়ে ছিলাম। ভোর ৪টার দিকে কেউ ওকে নিয়ে যায়। বুঝতেই পারিনি কখন নিয়ে গেল। ওরা মশারি কেটে নিয়ে গেছে। সকালে ওকে নগ্ন অবস্থায় পাওয়া যায়।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমরা রাস্তায় থাকি কারণ সরকার আমাদের ঘর ভেঙে দিয়েছে। কোথায় যাব? আমাদের কোনো বাড়ি নেই।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি বর্তমানে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধীদল বিজেপি অভিযোগ করেছে, প্রথমে পুলিশ এফআইআর দায়ের করতে গড়িমসি করেছে।

বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্সে এক পোস্টে লিখেন, তারকেশ্বরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। পরিবার থানায় গেলেও এফআইআর নেওয়া হয়নি। মেয়েটিকে হাসপাতালে নেওয়া হয়, পরে চন্দননগরে রেফার করা হয়। পুলিশ ঘটনাটি ধামাচাপা দিচ্ছে। এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের প্রকৃত চেহারা — যেখানে আইনের শাসন নেই, আছে কেবল ভণ্ড প্রতিচ্ছবি।

পুলিশের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, শিশুটির পরিবারের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১০

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১১

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৩

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৪

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৫

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৬

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৭

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৮

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

২০
X