কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০২:৩৮ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নক্ষত্র সৃষ্টির নতুন ছবি প্রকাশ নাসার

গ্যাস ও ধূলিমেঘের বুদ্বুদ তৈরি হয়ে সৃষ্টি হচ্ছে নতুন নক্ষত্র। ছবি : নাসা
গ্যাস ও ধূলিমেঘের বুদ্বুদ তৈরি হয়ে সৃষ্টি হচ্ছে নতুন নক্ষত্র। ছবি : নাসা

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে মহাজগতের ছবি প্রকাশ করে থাকে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। বুধবার (১২ জুলাই) মহাকাশে কাজ শুরুর প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করেছে সংস্থাটি। এ উপলক্ষে নক্ষত্র সৃষ্টির নতুন একটি ছবি প্রকাশ করেছে নাসা।

ছবিটি খুব কাছ থেকে তোলা হয়েছে। ছবিটিতে মহাজগতে লাল রঙের গ্যাসের ফিনকি ভেসে বেড়াচ্ছে। সঙ্গে আছে ধুলার এক উজ্জ্বল কুণ্ডলী।

রো অফিউচি নামে ক্লাউড কমপ্লেক্স থেকে ছবিগুলো তোলা হয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে কাছের স্টেলার নার্সারি। এটি নতুন নতুন নক্ষত্র গঠনের স্থান হিসেবে পরিচিত।

নাসার অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন বলেন, মাত্র এক বছরের মধ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাজগৎকে মানুষের চোখের সামনে ভাসিয়ে তুলতে পেরেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত ধূলিমেঘ ও আলোকে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।

বিল নেলসন আরও বলেন, প্রতিটি নতুন ছবি মানে নতুন আবিষ্কার। এর মধ্য দিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা তাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন, যা একসময় তারা কল্পনাও করেননি।

জেমস ওয়েবের ছবিতে প্রায় ৫০টি নবগঠিত নক্ষত্র দেখা গেছে, যেগুলোর ভর আমাদের সূর্যের মতো কিংবা তার চেয়ে তুলনামূলক কম।

স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটের জ্যোতির্বিদ ক্রিস্টিন চেন বলেন, ছবির একেবারে নিচের দিকের অংশে নবগঠিত এবং যথেষ্ট উদ্দীপ্ত একটি নক্ষত্র দেখা গেছে। নক্ষত্রটি যে গ্যাস থেকে জন্মেছে, সে গ্যাস ও ধূলিমেঘের মধ্যে বুদ্বুদ তৈরি করছে। ইন্টারস্টেলার স্পেস মূলত গ্যাস ও ধূলিকণায় ভরপুর। এগুলো নতুন নক্ষত্র ও গ্রহের জন্য কাঁচামাল হিসেবে কাজ করে থাকে।

সূত্র : রয়টার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি

মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

১০

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

১১

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

১২

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

১৩

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৪

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

১৫

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

১৬

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

১৭

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১৮

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১৯

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

২০
X