কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক ব্যবহার বন্ধের পরামর্শ!

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

আজকাল সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়গুলো বিভিন্ন দাপ্তরিক প্রয়োজনে ফেসবুক পেজ ব্যবহার করে থাকে। কম সময়ে অধিক লোকের কাছে তথ্য পৌঁছানো যায় বলেই এ পথ অবলম্বন করা হয়। তবে, এ পথে না হাঁটার জন্য সরকারি সংস্থাগুলোকে পরামর্শ দিয়েছে ডাচ প্রাইভেসি ওয়াচডগ এপি।

শুক্রবার (১৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ নেদারল্যান্ডসের বিভিন্ন সরকারি সংস্থাকে এমন পরামর্শই দিয়েছে এপি। কারণ হিসেবে বলা হয়েছে, সরকারের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে কি করা হয়, তা জানার আগ পর্যন্ত সংস্থাগুলো যেন ফেসবুক ব্যবহার না করে।

এপির চেয়ারম্যান আলেইদ ওলফসেন এক বিবৃতিতে বলেন, ‘সরকারি সংস্থাগুলোর ফেসবুক পেজে যেসব ব্যবহারকারী যুক্ত আছেন, তাদের ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা দেওয়া উচিত।’

এ বিষয়ে এরই মধ্যে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটাকে জানানো হয়েছে। ডিজিটালাইজেশন মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী আলেকসান্দ্রা ভ্যান হাফেলেন মেটার সঙ্গে কথা বলেছেন। দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

আলেকসান্দ্রা ভ্যান হাফেলেন বলেন, ফেসবুক এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা এটি ব্যবহার বন্ধ রাখব। তারা যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ফেসবুক ব্যবহারই বন্ধ করে দেব বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X