কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

৩ সুবিধা পেলে আর প্রণোদনা চাইবেন না প্রযুক্তি খাতের নেতারা

রাজধানীর কাওরান বাজারে বেসিস কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর কাওরান বাজারে বেসিস কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা। ছবি : কালবেলা

সরকারের দয়া-দাক্ষিণ্য নয় বরং নীতিগত সমর্থনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে চায় তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীরা। এ খাতের নেতারা বলেছেন, তিন ধরনের সুবিধা পেলে সরকারের কাছে আর প্রণোদনা চাইবেন না তারা। এগুলো হলো- বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের দেশি প্রতিষ্ঠানের সুযোগ নিশ্চিত করা, ইন্ডাস্ট্রির জন্য পর্যাপ্ত শীর্ষ ও মধ্যম সারির দক্ষজন সম্পদ গড়ে তোলা এবং ব্যবসায় ব্যয় কমানো ও সহজীকরণ করা।

রোববার (৯ জুন) রাজধানীর কাওরান বাজারে বেসিস কার্যালয়ে বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান তারা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন (আইএসপিএবি) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনিুষ্ঠিত হয়।

এতে বেসিস সভাপতি রাসেল টি আহমেদ, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, আইএসপিএবি সভাপতি মো. ইমদাদুল হক এবং ই-ক্যাব-এর সহসভাপতি সৈয়দা আম্বারীন রেজা উপস্থিত থেকে নিজ নিজ অ্যাসোসিয়েশনের পক্ষে বাজেট প্রতিক্রিয়া তুলে ধরেন এবং গণমাধ্যমের প্রতিনিধিদের বাজেট সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় আইসিটি খাত নেতারা বলেন, প্রতিটি খাতকে স্মার্ট হতে প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। সেই পথ দিয়ে আইটিইএস সেবার কর অবকাশ মেয়াদ আরো তিন বছর বাড়িয়ে নতুন প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করাকে সাধুবাদ জানাই। তবে আগের তালিকা থেকে ৭টি বিষয় বাদ দেওয়া নিয়ে আপত্তি রয়েছে। এমন পরিস্থিতিতে বৈদেশীক মুদ্রা বাঁচাতে ওয়েব হোস্টিং ও ক্লাউড সেবাকে আইটিইএস সেবায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে অবকাশ মেয়াদ তিন বছর থেকে পাঁচ বছরে উন্নীত করার দাবি জানান বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।

ওয়েব হোস্টিং, ক্লাউডে চাপ পড়লে তা-ই কমার্সের ওপর প্রভাব ফেলে উল্লেখ করে আম্বারিন রেজা বলেন, ক্যাশলেস হতে সরকার পেমন্টের ক্ষেত্রে প্রণোদনা দেওয়া, ই-লার্নিং এ কর অব্যাহতি এবং ক্ষুদ্র ও কুটির উদ্যোক্তাদের উৎসে কর উঠিয়ে নেওয়ার দাবি করছি।

বাজেট দেখে মন খারাপ হয়েছে উল্লেখ করে আইএসপিবি সভাপতি ইমদাদুল হক বলেন, আইএসপিগুলো শতভাগ দেশি প্রতিষ্ঠান। তাদের প্রবৃদ্ধি নিশ্চিত করতে তৃতীয় বারেও আইটিইএস-এ অন্তর্ভুক্ত করা হয়নি। এটা হতাশাজনক। দেশে ব্রডব্যন্ড এর বাজার দখল এখন মাত্র ১০ শতাংশ। স্মার্ট বাংলাদেশ ব্স্তবায়নে এই হার ৬০ শতাংশে উন্নীত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X