কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:১৯ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুরা গ্রামে দশম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ মহিলা পরিষদ প্রতিবাদে জানিয়েছে।

প্রতিবাদে বলা হয়েছে, ঘটনা সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার নিহত ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসায় পড়ামোনা করত। গত ৮ সেপ্টেম্বর শুক্রবার জুমার সময় মুষলধারে বৃষ্টি চলাকালে একই এলাকার সাইফুল ইসলাম, নুরুন্নবী রঞ্জু ও নাঈম প্রামানিকের সহযোগিতায় মেয়েটিকে একা পেয়ে ঘরের ভিতরে ঢুকে ধর্ষণ করে। মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে তার শরীরের ওপর কাপড় ও বস্তা রেখে আগুন দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ডিএইচডিওতে ভর্তি করা হয়। মেয়েটির হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে। গত ৩৩ দিনে ওই মেয়ের শরীরে তিনটি অপারেশন করা হয়েছে। প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ অক্টোবর মেয়েটির শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে একপর্যায়ে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্তদের পরিবারের স্বজনরা মামলা তুলে নেওয়ার জন্য নিহতের পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে এবং নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।

প্রতিবাদে আরও বলা হয়েছে, বাংলাদেশ মহিলা পরিষদ নির্যাতনের শিকার ছাত্রীর ধর্ষণের পর হত্যার ঘটনায় গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছে। এলাকার বখাটেদের দৌরাত্ম্যে নারী-কন্যাশিশুরা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণের পাশাপাশি নির্মম ও নৃশংস সহিংসতার শিকার হচেছ যা তাদের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। নারী ও কন্যারা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা অভিযুক্তদের হত্যার হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বাংলাদেশ মহিলা পরিষদ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে। সেইসাথে নির্যাতনের শিকার নিহত ছাত্রীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি এ ধরনের ঘটনা পুনরাবৃত্তিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে এবং নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X