কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্থগিত হবে কি শান্তিতে নোবেল পুরস্কারের ঘোষণা?

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে। ছবি : সংগৃহীত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে। ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের রীতি ভেঙে স্থগিত করা হতে পারে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা। সর্বশেষ ১৯৭২ সালে এ ঘটনা ঘটেছিল। এবারও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা স্থগিত করা হতে পারে। সুইডেনভিত্তিক একজন বিশেষজ্ঞের বরাতে এ খবর প্রকাশ করেছে মার্কিন সাময়িকী নিউজউইক।

গেল সপ্তাহে খবর বেরোয় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। গুতেরেসের পাশাপাশি এই পুরস্কারের জন্য আরও মনোনয়ন পান জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউনাইটেড নেশন্স প্যালেস্টাইনিয়ান রেফিউজি এজেন্সি ও জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত।

গাজা, লেবানন ও ইরানের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই শান্তিতে নোবেলের জন্য গুতেরেসের নাম শোনা যায়। তবে জাতিসংঘ মহাসচিবের ওপর বেজায় চটে আছে ইসরায়েল। এমনকি ইসরায়েলে তার প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। এখন শান্তিতে নোবেল পুরস্কার স্থগিতের খবর প্রকাশ্যে আসছে।

সংঘাতময় এই পরিস্থিতিতে শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড্যান স্মিথ। তার ভাষায়, সংঘাত, বৈরিতা ও উত্তেজনার মধ্যে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার স্থগিত করা হবে কি না, সেটাই ভাববার বিষয়।

আগামী ৭ অক্টোবর থেকে ঘোষণা করা হবে, চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম। শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১১ অক্টোবর।

প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান এবং অর্থনীতি— এই ৬টি খাতে অসামান্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া হয় নোবেল পুরস্কার। যাকে বলা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X