কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০৩:৪২ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৭ ইসরায়েলি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাত ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েলি পুলিশ ও নিরাপত্তা সংস্থা শিন বেট এ তথ্য নিশ্চিত করেছেন।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সন্দেহভাজন গুপ্তচররা ইরানের হয়ে ৬০০টিরও বেশি অভিযানে অংশ নিয়েছেন। এসব অভিযানের উদ্দেশ্য ছিল সংবেদনশীল সামরিক তথ্য ফাঁস করা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ‘সম্ভাব্য লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রামাত ডেভিড বিমানঘাঁটি, নেভাতিম বিমানঘাঁটি, গ্লিলট ও গোলানি ব্রিগেডের ঘাঁটিতে তথ্য ফাঁসের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, সম্প্রতি গোলানি ব্রিগেডের ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় চার সেনা নিহত হন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানিয়েছেন, সন্দেহভাজনরা কৌশলগত স্থাপনার মানচিত্র সংগ্রহ করেছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন অপ্রাপ্ত বয়স্ক রয়েছে এবং তারা ৩৫ দিন ধরে আটক আছেন। এ সপ্তাহের শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, এ কার্যক্রমে রাষ্ট্রের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বলেছে, এর আগে ইসরায়েলি নাগরিকদের দ্বারা এত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়নি।

তদন্তে জানা গেছে, ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলি নাগরিকদের ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে এবং সন্ত্রাসী কার্যক্রমে এ তথ্য ব্যবহার করা হয়েছে। পুলিশের বক্তব্য, সন্দেহভাজনরা অর্থের লোভে এ কাজে জড়িত হয়েছিল এবং ইরানের গোয়েন্দাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আরবেল বলেছেন, যারা ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি করেছে, তারা ইসরায়েলি নাগরিকত্ব হারাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X