কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

সুদানে ভূমিধসে দুই শতাধিক শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সুদানের পশ্চিম দারফুরের মারাহ পর্বতমালায় ভয়াবহ ভূমিধসে দুই শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা সেভ দ্য চিলড্রেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংস্থাটি জানিয়েছে, ৩১ আগস্টের এ দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা এক হাজার ছাড়াতে পারে। অনেক মানুষ কাদামাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তরও একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছে। তবে দুর্গম এলাকার কারণে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা সম্ভব হয়নি।

মারাহ পর্বতমালা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উঁচু একটি আগ্নেয়গিরি-সদৃশ এলাকা, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এ অঞ্চল আশপাশের সমভূমির তুলনায় শীতল ও বৃষ্টিপ্রবণ।

ভূমিধসটি ঘটল এমন সময়ে যখন সুদান গৃহযুদ্ধে বিপর্যস্ত। ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের ক্ষমতার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া এ সংঘাত সারা দেশে ছড়িয়ে পড়েছে।

যুদ্ধকালে লাখো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন, দুর্ভিক্ষ ও কলেরা মহামারিতে ভুগছেন, আর দারফুর অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X