কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় সংসদে সংরক্ষিত নারী আসনের দাবিতে বিক্ষোভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নাইজেরিয়ার রাজধানী আবুজায় বিক্ষোভ হয়েছে। সোমবারের (২২ সেপ্টেম্বর) এ কর্মসূচিতে শতাধিক নারী অংশ নেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, আফ্রিকার সেনেগাল থেকে রুয়ান্ডা পর্যন্ত একাধিক দেশ সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করে নারী আইনপ্রণেতার সংখ্যা বাড়ালেও নাইজেরিয়ায় এখনও সে উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় এনজিও পলিসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, নাইজেরিয়ার সংসদে ১০৯ জন সিনেটরের মধ্যে নারী আছেন মাত্র চারজন এবং ৩৬০ সদস্যের প্রতিনিধি পরিষদে রয়েছেন মাত্র ১৬ জন নারী।

বিক্ষোভে অংশ নেওয়া ডরোথি এনজেমানজে বলেন, জনগণের স্বার্থে আইনসভায় নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তার দাবি অনুযায়ী, এদিনের বিক্ষোভে এক হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।

গত কয়েক বছরে নারীদের সংরক্ষিত আসনের দাবিতে একাধিক আন্দোলন হলেও তাতে সাড়া মেলেনি। এবার সংসদে নারীদের জন্য বিশেষ আসনের দাবিতে নতুন করে আন্দোলন শুরু হলো।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১০

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১১

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১২

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৪

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৫

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৭

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৯

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

২০
X