কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ ধস, বহু প্রাণহানির শঙ্কা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে একটি স্বর্ণখনিতে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত একশ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারু স্থানীয় সরকার এলাকার কাদাউরি গ্রামে অবস্থিত ওই স্বর্ণখনিতে এ দুর্ঘটনা ঘটে।

খবরে বলা হয়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সারাদিন ধরে উদ্ধার তৎপরতা চালালেও এখনো বহু মানুষ খনির ভেতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির গভীরে শতাধিক খনিশ্রমিক কাজ করছিলেন। হঠাৎ মাটি ও পাথরের বিশাল অংশ ভেঙে পড়ে তারা চাপা পড়ে যান। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া সানুসি আওয়াল নামের এক স্থানীয় বাসিন্দা জানান, এখন পর্যন্ত ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে তার এক চাচাতো ভাইও রয়েছেন। তিনি বলেন, ‘ধস নামার সময় ভেতরে শতাধিক খনিশ্রমিক ছিলেন। আমরা কয়েকজন ভাগ্যক্রমে বেঁচে গেছি। একশজনের বেশি শ্রমিকের মধ্যে মাত্র ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।’

অন্য এক আহত শ্রমিক ইসা সানি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, ‘মুহূর্তের মধ্যে সবকিছু অন্ধকার হয়ে যায়। আমরা মাটির নিচে আটকে পড়েছিলাম। সত্যি বলতে আমরা বেঁচে ফিরেছি অলৌকিকভাবে।’

জামফারা স্টেট মাইনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মুহাম্মদু ইসা গণমাধ্যমকে জানান, উদ্ধারকাজে নেমে কয়েকজন স্বেচ্ছাসেবকও দম বন্ধ হয়ে মারা গেছেন। অক্সিজেনের অভাবের কারণে ভেতরে প্রবেশ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি বলেন, ‘এখনো অনেক মানুষ ভেতরে জীবিত বা মৃত অবস্থায় আটকে থাকতে পারেন।’

ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য বারবার চেষ্টা করা হলেও জামফারা অঙ্গরাজ্যের পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবাকার কোনো সাড়া দেননি। ফলে সরকারি দিক থেকে এখনো কোনো আনুষ্ঠানিক হিসাব পাওয়া যায়নি।

উল্লেখ্য, নাইজেরিয়ার জামফারা অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরে অবৈধ স্বর্ণখনির জন্য পরিচিত। এসব খনির বড় একটি অংশ স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে। স্বর্ণ আহরণের অর্থনৈতিক লোভে হাজারো মানুষ প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ এসব খনিতে কাজ করতে বাধ্য হন। এর ফলে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।

এ ছাড়া অবৈধ খনিগুলো থেকে সশস্ত্র গোষ্ঠীগুলো অর্থ সংগ্রহ করে, যা ওই অঞ্চলে সহিংসতা ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X