কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

ঘোষণা দিয়েও নাইজার ছাড়ছেন না ফরাসি রাষ্ট্রদূত

ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে।
ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে।

দুই মাস ধরেই ফ্রান্সের সঙ্গে টানাপড়েন চলতি পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের। এমন পরিস্থিতিতে গত রোববার হঠাৎ নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে ও সেনাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তবে ঘোষণা দেওয়ার দুদিন পার হলেও ফরাসি রাষ্ট্রদূতের নিয়ামি ত্যাগের কোনো লক্ষণ দেখা যায়নি। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত জুলাই মাসের সেনা অভ্যুত্থানের পর থেকে নাইজারের নতুন জান্তা সরকারের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এ ছাড়া দেশটির জনগণের মধ্যেও ফ্রান্সবিরোধী মনোভাব বেড়ে চলেছে। নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারে রাজধানী নিয়ামির ফরাসি সেনাঘাঁটির সামনে পর্যন্ত বিক্ষোভ করেছেন তারা।

জনগণের ফ্রান্সবিরোধী এই মনোভাবের সুযোগে অভ্যুত্থানের পরপরই ফরাসি রাষ্ট্রদূত ও সেনাদের নাইজার ছাড়ার নির্দেশ দেয় জান্তা সরকার। এরপর রাষ্ট্রদূতের ভিসা প্রত্যাহার করে তাকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। তবে জান্তা সরকারের এমন পদক্ষেপের পরও নাইজারেই অবস্থান করছেন ফরাসি রাষ্ট্রদূত ও সেনারা।

ম্যাখোঁ বলেন, নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। কয়েক ঘণ্টা পরই আমাদের রাষ্ট্রদূত ও বেশ কয়েকজন কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবেন।

তিনি আরও বলেন, নাইজারের সঙ্গে সামরিক সহযোগিতা শেষ হয়েছে। সে দেশে থাকা দেড় হাজার ফরাসি সেনা আগামী কয়েক মাসের মধ্যেই প্রত্যাহার করা হবে। এ কাজ চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে।

তবে রয়টার্স বলছে, ম্যাখোঁর এমন ঘোষণার দুদিন পার হলেও ফরাসি রাষ্ট্রদূতের নাইজার ছাড়ার কোনো লক্ষণ দেখা যায়নি। মঙ্গলবার নিয়ামির ফরাসি দূতাবাসে কোনো অস্বাভাবিক কর্মকাণ্ডও চোখে পড়েনি।

আজ মঙ্গলবার রাষ্ট্রদূতকে কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে কিংবা এ নিয়ে কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা- এমন প্রশ্ন করা হলে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান-ক্লেয়ার লেজেন্ড্র কোনো মন্তব্য করেননি। এমনকি রাষ্ট্রদূত এখনো নিয়ামিতে অবস্থান করছেন কিনা এবং দূতাবাসে কতজন কর্মকর্তা এখনো সেখানে আছেন— সে সম্পর্কেও কোনো মন্তব্য করতে অস্বীকার করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১০

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১১

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৩

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৪

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৫

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৬

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৭

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৯

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

২০
X