কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

নাইজার ছাড়তেই হলো ফরাসি রাষ্ট্রদূতকে

ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে।
ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে।

দুই মাস ধরেই ফ্রান্সের সঙ্গে টানাপড়েন চলছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের। বক্তব্য-পাল্টা বক্তব্যে দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতে আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) নাইজার ত্যাগ করেছেন ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার সকালে প্যারিসের উদ্দেশে নাইজার ছেড়েছেন রাষ্ট্রদূত সিলভাইন ইত্তে। নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনাদের সরিয়ে নেওয়া নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর ঘোষণার তিন দিনের মাথায় নিয়ামি ছাড়লেন সিলভাইন ইত্তে।

গত জুলাই মাসের সেনা অভ্যুত্থানের পর থেকে নাইজারের নতুন জান্তা সরকারের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এ ছাড়া দেশটির জনগণের মধ্যেও ফ্রান্সবিরোধী মনোভাব বেড়ে চলেছে। নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারে রাজধানী নিয়ামির ফরাসি সেনাঘাঁটির সামনে পর্যন্ত বিক্ষোভ করেছেন তারা।

জনগণের ফ্রান্সবিরোধী এই মনোভাবের সুযোগে অভ্যুত্থানের পরপরই ফরাসি রাষ্ট্রদূত ও সেনাদের নাইজার ছাড়ার নির্দেশ দেয় জান্তা সরকার। এরপর রাষ্ট্রদূতের ভিসা প্রত্যাহার করে তাকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। তবে জান্তা সরকারের এমন পদক্ষেপের পরও এতদিন নাইজারেই অবস্থান করছিলেন ফরাসি রাষ্ট্রদূত।

ম্যাখোঁ বলেন, নাইজার থেকে ফরাসি রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। কয়েক ঘণ্টা পরই আমাদের রাষ্ট্রদূত ও বেশ কয়েকজন কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবেন।

তিনি আরও বলেন, নাইজারের সঙ্গে সামরিক সহযোগিতা শেষ হয়েছে। সে দেশে থাকা দেড় হাজার ফরাসি সেনা আগামী কয়েক মাসের মধ্যেই প্রত্যাহার করা হবে। এ কাজ চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে।

নাইজারের দুটি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রদূত ইত্তে নাইজার ছেড়েছেন। এরপর প্যারিসে প্রেসিডেন্টের কার্যালয় থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X