কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের পক্ষে যুদ্ধে যাওয়া নাগরিকদের বিচার করবে দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের পক্ষে যুদ্ধ যাওয়া দক্ষিণ আফ্রিকার নাগরিকরা দেশে ফিরলে বিচারের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে দেশটির সরকার। গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকজন ইসরায়েলি সেনা, যারা দক্ষিণ আফ্রিকার নাগরিকও, গাজায় যুদ্ধ করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) যোগ দিয়েছে কিংবা যোগ দেওয়ার কথা ভাবছে। গণমাধ্যমের এমন খবরে গভীর উদ্বেগ প্রকাশ করছে সরকার।

মন্ত্রণালয় আরও বলেছে, এই ধরনের পদক্ষেপ নেওয়ার কারণে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে। ফলে তারা দক্ষিণ আফ্রিকায় বিচারের আওতায় আসতে পারেন।

তবে বর্তমানে গাজায় ইসরায়েলের হয়ে ঠিক কতজন দক্ষিণ আফ্রিকার নাগরিক যুদ্ধ করছে তা জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য তাদের সম্পর্কে খোঁজখবর নেওয়ার কথা আগেই জানিয়েছিল দেশটির নিরাপত্তা সংস্থা এসএসএ।

ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরে বেশ সোচ্চার দক্ষিণ আফ্রিকা। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামকে প্রায়ই নিজেদের বর্ণবাদবিরোধী সংগ্রামের সঙ্গে তুলনা করে থাকে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টি। গাজায় নির্বাচারে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েল থেকে সব কূটনীতিককে প্রত্যাহার করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X