কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় স্কুল থেকে ২৮০ শিশুকে অপহরণ

অপহরণস্থলে জড়ো হয়েছেন সাধারণ মানুষ। ছবি : সংগৃহীত
অপহরণস্থলে জড়ো হয়েছেন সাধারণ মানুষ। ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুরিগারের স্কুল থেকে ২৮০ জনের বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। এসব অপহৃত স্কুল শিক্ষার্থীর মধ্যে শহরটির প্রায় সব পরিবারের শিশু রয়েছে। খবর বিবিসির।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, বৃহস্পতিবার (৭ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা স্কুল মাঠে সমাবেশ করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে কয়েক ডজন বন্দুকধারী স্কুলে প্রবেশ করে তাদের তুলে নিয়ে যায়। অপহৃত শিশুদের বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে। শিক্ষার্থী ছাড়াও একজন শিক্ষককে অপহরণ করা হয়েছে।

বিগত কয়েক বছরে নাইজেরিয়ায় বিশেষ করে উত্তর-পশ্চিম অঞ্চলে শত শত মানুষ অপহরণের শিকার হয়েছেন। স্থানীয়ভাবে এসব কিডন্যাপ গ্যাংয়ের সদস্যরা দস্যু বা ডাকাত নামে পরিচিত। গত এক বছরে শিশুদের গণঅপহরণের ঘটনা কমলেও এই সপ্তাহ আবার এই ঘটনা ঘটল।

কাদুনা রাজ্যের গভর্নর উবা সানি অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৮৭ জন এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে ১২৫ জন নিখোঁজ হয়েছে। তবে ২৫ জন ফিরে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীরা একজন মেয়েকে গুলি করেছে। সে বিরনিন গোয়ারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অপহরণের হাত থেকে রক্ষা পাওয়া এক শিক্ষক বলেছেন, স্থানীয় মানুষ শিশুদের উদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু বন্দুকধারীরা তাদের তাড়িয়ে দেয় এবং একজন নিহত হয়।

অপহৃতদের মধ্যে শহরের প্রায় প্রতিটি পরিবারে একটি শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের সন্ধানে অভিযানে নেমেছে দেশটির সশস্ত্র বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X