কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১০:০৭ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জিম্মি বাংলাদেশি জাহাজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল সোমালিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জিম্মি হওয়া ২৩ নাবিকসহ বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ জলদস্যুদের হাত থেকে মুক্ত করতে চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নিয়েছে সোমালি পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সোমবার (১৮ মার্চ) এ অভিযানের তথ্য জানায় সোমালিয়ার পুন্টল্যান্ড অঞ্চলের পুলিশ। দেশটির স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চল জলদস্যুদের অভয়ারণ্য হিসেবে মনে করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ভারতীয় নৌবাহিনী মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েন জলদস্যুদের কাছ থেকে উদ্ধার করে। ওই জাহাজটি গত ডিসেম্বরে জব্দ করেছিল দস্যুরা। এ সময় এমভি রুয়েন থেকে ১৭ জন ক্রু সদস্যকেও মুক্ত করা হয় এবং ৩৫ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়।

পুন্টল্যান্ডের পুলিশ বাহিনী জানিয়েছে, এই অঞ্চলে অনেক জলদস্যু চক্রের ঘাঁটি রয়েছে। এমভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা জলদস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের একটি পরিকল্পনা তারা জানতে পেরেছে। এ কারণে তারা সতর্ক অবস্থায় রয়েছে। এসব জলদস্যুদের বিরুদ্ধে তারা অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুত রয়েছে। তবে, আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানে কোন কোন দেশ অংশ নেবে সেটি সম্পর্কে কিছু জানায়নি পুন্টল্যান্ড পুলিশ।

প্রসঙ্গত, আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ বাংলাদেশি নাবিকের সবাইকে জিম্মি করে। জাহাজটি সোমালিয়া উপকূলে নোঙ্গর করলেও পরবর্তীতে একের পর এক অবস্থান পরিবর্তন করতে থাকে।

এর আগে, ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহান মণি। ওই সময় জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। নানাভাবে চেষ্টার পর ১০০ দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X