কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

গণবিক্ষোভের পর শ্রীলঙ্কায় প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা

আগামী ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা। ছবি : সংগৃহীত
আগামী ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে দেশব্যাপী গণবিক্ষোভ এবং পরবর্তীতে সরকার পতনের পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে। শুক্রবার (২৬ জুলাই) শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার নির্বাচন কমিশন জারিকৃত গেজেটে বলা হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে ১৫ আগস্ট নাগাদ প্রার্থীদের প্রার্থিতার আবেদন গ্রহণ করা হবে। নির্বাচনের তফসিল অনুসারে পাঁচ সপ্তাহব্যাপী চলবে প্রচারাভিযান। চরম মন্দায় কয়েক মাস খাদ্য, জ্বালানি এবং ওষুধের মারাত্মক সংকটের পর এই নির্বাচনটি হবে জনসাধারণের মনোভাবের প্রথম পরীক্ষা। গণবিক্ষোভে সরকার পতনের পর রনিল বিক্রমাসিংহে দায়িত্ব গ্রহণ করেন এবং শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতির উন্নয়নে অসংখ্য উদ্যোগ নেন। ২০২২ সালে কয়েক মাস ধরে চলা টানা বিক্ষোভে দেশটিতে রাজাপাকসে পরিবারের শাসনের অবসান ঘটে। অভিযোগ করা হয়, পারিবারিক দুঃশাসন আর লুটপাটে শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়েছে। গণতান্ত্রিকভাবে ভোটে নির্বাচিত হয়ে পারিবারিক দুঃশাসন চালিয়েছিল রাজাপাকসে পরিবার। এই দুঃশাসন থেকে মুক্তি পেতে রাজপথে নেমে আসে মানুষ।

প্রচণ্ড গণবিক্ষোভে প্রথমে পতন হয় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের। দুই মাসের মাথায় পতন ঘটে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের। গণবিক্ষোভের জেরে দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে।

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে রনিল বিক্রমাসিংহের বিপক্ষে অন্তত দুজন প্রতিপক্ষ লড়বেন বলে বিশ্লেষকরা মত দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মূলত আন্তর্জাতিক মুদ্রা সংস্থার (আইএমএফ) বেলআউট ঋণের শর্ত মানতে বিক্রমাসিংহের চালু করা সংস্কার নীতির বিরোধিতা করবেন বলে ধারণা করা হচ্ছে। আর্থিক সংকটের পর প্রথমবারের মতো এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যা দেশটির কয়েক দশক ধরে চলা আর্থিক সংকট নিরসন ও ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে আশা করা হচ্ছে। দেশটি অর্থনৈতিক মন্দা থেকে খানিকটা ঘুরে দাঁড়ালেও দেশের মানুষ এখনো জীবনযাপনের ক্রমবর্ধমান খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X