কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৩:১২ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি চীনের

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। নতুন এ সরকার গঠনকে স্বাগত জানিয়েছে চীন। এছাড়া তারা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

শুক্রবার ( ০৯ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল শপথ নিয়েছে। নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এ সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে। এ নিয়ে চীনের মন্তব্য কী?

জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি অবহিত। তারা এ সরকারকে স্বাগত জানিয়েছে। যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়ে চীন নীতিগতভাবে বিরোধী।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে যে উন্নয়নের পথ বেছে নিয়েছে, তার প্রতি চীনের সম্মান রয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নীতিতে অটল রয়েছি।

তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশের বন্ধুত্ব দীর্ঘদিনের এবং অনেক গভীর সম্পর্ক। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন গুরুত্বপূর্ণ মনে করে। নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সহযোগিতার উন্নয়ন এবং সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১০

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১১

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১২

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৩

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৪

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৫

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৬

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৭

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৮

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৯

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

২০
X