কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (বাঁয়ে), পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (ডানে)। ছবি : সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (বাঁয়ে), পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (ডানে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শুক্রবার এক এক্স বার্তায় এ অভিনন্দন জানান তিনি।

এক্স বার্তায় শাহবাজ শরিফ লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন। বাংলাদেশকে একটি সম্প্রীতির ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার সাফল্য কামনা করছি।

তিনি আরও লেখেন, আমি সামনের দিনগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করতে ড. ইউনূসের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার।

গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী এ সরকারে তার সঙ্গে উপদেষ্টা হিসেবে ১৪ জন শপথ নিয়েছেন। ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারে আরও তিনজন শপথ নেওয়ার বাকি আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১০

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৩

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৬

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৭

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৮

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

২০
X