কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

৭০ বছর পর শক্তিশালী টাইফুনের হানা, ট্রেন-ফ্লাইট বাতিল

ঘূর্ণিঝগ বেবিনকা। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝগ বেবিনকা। ছবি : সংগৃহীত

৭০ বছর পর চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’ আঘাত হেনেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এটি ব্যাপক শক্তি নিয়ে সরাসরি আঘাত হানে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ১৫১ কিলোমিটার গতিতে টাইফুনটি আঘাত হেনেছে। এর আগে ১৯৪৯ সালে টাইফুন গ্লোরিয়া আঘাত হেনেছিল। ৭০ বছর পর সবশেষ বেবিসকা আঘাত হেনেছে। আঘাত হানা সাংহাই শহরে প্রায় আড়াই কোটি লোকের বসবাস।

প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত অত্যন্ত দুর্লভ বিষয়। চীনের দক্ষিণাঞ্চলে সাধারণত এমনটি হয়ে থাকে। এর আগে গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে সুপার টাইফুন ইয়াগি আঘাত হানে।

রয়টার্স জানিয়েছে, টাইফুনের কারণে রোববার থেকে সাংহাইয়ের দুটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। এছাড়া শহরের একাধিক স্টেশনে রেলসেবা বন্ধ রাখা হয়েছে। দেশটিতে এমন সময়ে এ টাইফুন আঘাত হেনেছে যখন শরৎ উৎসবের জন্য তিন দিনের ছুটি চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনের ফলে রিসোর্ট, পার্ক এবং চিড়িয়াখানা বন্ধ রয়েছে। এছাড়া ফেরি চলাচলও স্থগিত রাখা হয়েছে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৪টায় চীনের হাইনান দ্বীপের উত্তর-পূর্বে ২৩০ কিলোমিটারেরও বেশি বেগে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি। এই বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী এই ঝড় চীনের হাইনান প্রদেশের উপকূলে ল্যান্ডফল করেছে।

স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, ‘শক্তিশালী টাইফুন ইয়াগি ভারি বৃষ্টি ও দমকা বাতাসসহ হাইনানে আঘাত হেনেছে। তীব্র ঝড়ে অনেক গাছপালা উপড়ে গেছে এবং এর জন্য প্রায় চার লাখ ৬০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।

স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, সুপার টাইফুন ইয়াগির আঘাতের ফলে হাইনান দ্বীপ পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ৮ লাখ ৩০ হাজার বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইনান দ্বীপে আঘাত হানা টাইফুন ইয়াগি ২০১৪ সালে আঘাত হানা টাইফুন ‘রাম্মাসুনের’ চেয়ে অনেক শক্তিশালী। ওই সময়ে এই ঝড়ের আঘাতে ৪৬ জনের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X